স্বরচিত কবিতাঃআমার একেলা শহর।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1731950784883.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃআমার একেলা শহর।

লিখেছি আমি : @nevlu123

আমার একেলা শহরের
তুমি আশার আলো।
তাই মন প্রাণ উজাড় করে,
বাসি তোমায় ভালো।

তুমি আমার রঙিন স্বপ্ন,
তুমি আমার আশা।
তোমার তরে আমার যত,
আছে ভালোবাসা।

থাকো তুমি মন পিঞ্জিরায়,
আছো তুমি সর্বদায়।
মনের ওই মনিকোঠা থেকে,
নিওনা কোনদিন বিদায়।

আমার মনের রাজ্য জুড়ে,
থাকো শুধু তুমি।
তুমি ছাড়া বুকটা আমার,
যেন উত্তপ্ত মরুভূমি।

এই দুই চোখে সর্বদায়,
তোমার ছবি ভাসে।
মনে হয় সব সময়,
তুমি আছো আমার পাশে।

স্বয়নে স্বপনে আমি,
যাকে খুঁজে যাই।
সবখানে আমি শুধু,
তোমায় খুঁজে পাই।

থাকো তুমি সর্বদায়,
আমার মন পিঞ্জিরায়।
রাখবো তোমায় যতন করে,
আমার মনের কিনারায়।



কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষকে আগলে রাখতে কে বা না চায়।ভালোবাসার মানুষ ছাড়া নিজেকে অসহায় লাগে।তাই নানান উপমায় নানান ভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখে।সেইরকম কিছু অনুভূতি এই কবিতাটিতে আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ব্যস্ততার মাঝেও আমরা সবাই চেষ্টা করছি প্লাটফর্মে যুক্ত থাকার। প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের মাঝে কবিতা উপস্থাপন করেন। আমারও প্রত্যেক সপ্তাহে একটি করে
কবিতা সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে এবং আপনাদের সুন্দর সুন্দর কবিতাগুলো পড়তে আরও বেশি ভালো লাগে।আজকের কবিতাটিও অসাধারণ লিখেছেন ভাই। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু,ভালো থাকবেন সব সময় এই কামনা করি।💦

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💦💥💫

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

💗🗨️💫

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ 👍

 2 years ago 

আসলে প্রত্যেকটা মানুষ নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার মানুষকে আগলে রাখতে চায়। আর ভালোবাসার মানুষটা যখন থাকে না, তখন নিজেকে অনেক বেশি একলা মনে হয়। অনেক চমৎকার ভাবে আপনি এই কবিতাটা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। বিশেষ করে কবিতাটা লেখার টপিক ছিল অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।💞💗

 2 years ago 

Screenshot_20241119-113440_Chrome.jpg

Screenshot_20241119-113804_Chrome.jpg

Screenshot_20241119-190253_Chrome.jpg

 2 years ago 

হ্যাঁ কমবেশি সবারই ব্যস্ততা চলছে তবে ব্যস্ততার মাঝেও প্ল্যাটফর্মে সবাই সময় দেওয়ার চেষ্টা করে। যাইহোক চমৎকার যে কবিতাটি লিখেছেন এটা কি ভাবিকে একবার শুনিয়েছেন নাকি?? দারুন লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।🪷

 2 years ago 

সবাই চায় তার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে ভালো রাখতে। প্রিয় মানুষটাকে সব সময় পাশে পাবার থেকে ভালো সময় আর কি হতে পারে। আপনি খুব সুন্দর একটি কবিতা আজকে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ফাতেমা আপু।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার স্বরচিত কবিতা আমার একেলা শহর পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। প্রিয়জনকে অনুভব করে বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। প্রিয়জন না থাকলে সব কিছু শূন্যতা মনে হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া কবিতাটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আজিম ভালো থেকো।।

 2 years ago 

আসলেই ভাই আমরা সবাই ভালোবাসার মানুষকে আগলে রাখতে চাই। কারণ ভালোবাসার মানুষ ছাড়া আমরা একেবারেই অচল। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ঠিক ভাই আমরা সবাই ভালোবাসার মানুষকে আগলে রাখতে চাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37