You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৭

in আমার বাংলা ব্লগ2 years ago

অন্তহীন পথে একেলা হেঁটে যাই।
অজানা গন্তব্যেও তোমায় পেতে চাই।
কখনো কখনো নিজেকে শূন্যতায় খুঁজে পাই।
মাঝে মাঝে আবার নিজেকে লুকাতে চাই দূর অজানায়।

কল্পনায় হারাই নিজেকে রঙের ভেলায়।
সেথায় আবার তুমি থাকো বেলা অবেলায়।
আঁকা বাঁকা মেটো পথের ধূলিকণায়,
তোমার উষ্ণতা আজও খুজে পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39