আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৭

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

অনন্তকাল ধরে তোমার
প্রতীক্ষায় রয়েছি প্রিয়,
জীবনের বসন্ত গেল ফুড়িয়ে
অনুভূতিগুলো গেলো হারিয়ে।
স্নিগ্ধ রাতের আঁধার প্রিয়
আপন করেছি আমি
তুমি ছাড়া পৃথিবীটা
প্রিয় শূন্য মরুভূমি।

বাতাসের মাঝে প্রিয়
খুঁজে পাই তোমার গায়ের
মাতাল করা ঘ্রাণ
অনুভূতিতে তোমায় খোঁজে
আমার এই প্রাণ।

লেখক

@monira999

লেখক এর অনুভূতি:

হয়ত সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায়। কিন্তু অনুভূতিগুলো ঠিক আগের মতই থেকে যায়। হয়তো বাতাসের মিষ্টি হাওয়া সেই অনুভূতিগুলো আবারো জাগিয়ে তোলে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

তোমার অপেক্ষায় রয়েছি আমি
থাকবো হাজার বার
জীবন আমার ফুরিয়ে যাবে
বিদায় নিবে প্রাণ।

তোমার স্মৃতি কাদাঁয় আমায়
কল্পনায় ভাঁসে বারবার
শেষ নিশ্বাসের আগে প্রিয়
একবার দেখা চাই।

 2 years ago 

হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা প্রিয়জনের অপেক্ষায় থাকি। হয়তো কোন একদিন সময় ফুরিয়ে যায়। তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না।

 2 years ago 

হিমেল হাওয়ার মাঝেও আমি,
খুঁজি তোমার ছায়া।
তোমায় নিয়ে পার হতে চাই,
স্বপ্ন ভরা ওই ঠিকানায়।

তোমায় নিয়ে ভেসে বেড়াবো,
রঙিন স্বপ্নের ঠিকানায়।
খুঁজে বেড়াই আমি তোমায়,
আমার মনের আঙিনায়।

 2 years ago 

হয়তো আমরা প্রিয়জনের সাথে অনন্তকাল ধরে বাঁচতে চাই। কিংবা রঙিন স্বপ্নের নতুন ঠিকানায় পৌঁছে যেতে চাই। দারুন লিখেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো।

 2 years ago 

তোমার অপেক্ষায় থাকতে থাকতে
এখন নিরাশার বাতি জ্বলে
চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে
এখন অশ্রুহীণ আমার দু’চোখ।

আকাশের বাতাসে নিরাশার ঝলকালি
আর করি না তোমার জন্য প্রতীক্ষা
প্রিয় তোমায় ছাড়া বড় অসহায়
তুমি বুঝলেনা আমার মনের কথা
আজ আমি মৃত্যুর পথযাত্রী
সইতে পারিনা আমি আর তোমার
দেওয়া ব্যাথা।

 2 years ago 

সত্যি আপু মাঝে মাঝে দুচোখের অশ্রুও হয়তো শেষ হয়ে যায়। তবুও প্রতীক্ষার প্রহর শেষ হয় না। দারুন লিখেছেন আপু। অনেক ভালো লেগেছে।

 2 years ago 

কত বসন্ত পেরিয়ে
তোমার অপেক্ষায় রয়েছি প্রিয়,
শত ফুল ফুটে গেল ঝরে
ভালোবাসার ফুল ফুটলো না।

সুবাসিত ফুলের বাসর সজ্জা
হলোনা তোমার তরে রচনা,
গাঢ় নীল কষ্টের আঁধারে
অতৃপ্ত হৃদয়ের শুধুই অনুশোচনা।

 2 years ago 

হয়তো প্রিয়জনের প্রতীক্ষায় হাজারো বসন্ত পেরিয়ে যায়। অসাধারণ হয়েছে ভাইয়া কবিতার লাইন গুলো। দারুন লিখেছেন।

 2 years ago 

আমার কল্পনার স্বপ্ন ভিড়ে,
শুধু রয়েছো তুমি।
তোমায় ছাড়া জীবন আমার,
হবে যে তাই মরুভূমি।

তোমায় নিয়ে ভাসবো আমি,
ভালোবাসার প্রেম সাগরে।
ডুবে থাকবো দুজন মিলে,
ভালোবাসার আদরে।

 2 years ago 

দারুণ লিখেছেন

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতীক্ষায় কেটেছে আমার দিন
দিন গড়িয়েছে মাসে,
আবার মাস হয়েছে বছর।
প্রিয় তুমি আসবে বলে,
বুনেছি স্বপ্ন অঝোর।
তুমি ছাড়া জীবন আমার
শূন্য শূন্য লাগে,
ছাতক হয়ে বসে আছি
পথের পানে চেয়ে।

 2 years ago 

হৃদয়ের অনুভূতিগুলো শুধু তোমায় ঘিরে,
তোমায় নিয়ে স্বপ্ন আমার রয়েছে মনের ভিতরে।
তুমি আমার জীবন সাথী,
থাকবে আমার হয়ে।

ভালোবাসার ফুল ফোঁটাবো,
দুজন দুজনে মিলে।
চলো না দুজন মিলে হারিয়ে যাই,
স্বপ্নের ওই আঙিনায়।
ভেসে বেড়াবো দুজন মিলে,
ভালোবাসার স্বপ্ন নিয়ে ।

 2 years ago 

অসাধারণ ভালোবাসা প্রকাশ পেয়েছে

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার দিবস কাটে তোমার আশায়,
কবে দিবে দেখা,
সাজিয়ে রেখেছি দ্বিপ্রহর
তুৃমি আসবে, আমি শোনাবো মাতাল করা গান।

প্রিয়, তোমায় নিয়ে যত কবিতা,
অনুভূতির ভাজে ভাজে বন্ধি করেছি
তোমায় শোনাবো বলে,
অনুভূতির ছন্দে ভাসতে দেয়নি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুমি কি আছো সেই
আগেরই মতো,
দুচোখ খোঁজে তোমায় তাই অবিরত
ভুলতে পারিনি তোমায়
আজ ও মনে পরে
ব্যথার শ্রাবন শুধু
দুচোখ দিয়ে ঝরে।

কতো কথা মনের মাঝে
আছে রাশি রাশি,
হাসি আনন্দে ছিলাম দুজন
কতো কাছাকাছি।

 2 years ago 

অন্তহীন পথে একেলা হেঁটে যাই।
অজানা গন্তব্যেও তোমায় পেতে চাই।
কখনো কখনো নিজেকে শূন্যতায় খুঁজে পাই।
মাঝে মাঝে আবার নিজেকে লুকাতে চাই দূর অজানায়।

কল্পনায় হারাই নিজেকে রঙের ভেলায়।
সেথায় আবার তুমি থাকো বেলা অবেলায়।
আঁকা বাঁকা মেটো পথের ধূলিকণায়,
তোমার উষ্ণতা আজও খুজে পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39