You are viewing a single comment's thread from:

RE: বেদনার বছর ২০২৩ এর বিদায়

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে আপনার পোস্টটি পড়ে অনেক কষ্ট পেলাম। আমি যতদূর জানি বাবাদের জন্য মেয়েরা বেশি পাগল হয় এবং বাবা ও মেয়েকে অনেক বেশি আদর করে। তবে মায়ের ক্ষেত্রে একটু ব্যাতিক্রম। মা সব সময় ছেলেদেরকে বেশি ভালোবাসে এবং ছেলেরাও মাকে বেশি ভালোবাসে। যাই হোক যখন আপনার বাবা মারা গিয়েছিল তখন আমরা ডিসকোর্ডে জানতে পারি এবং শুনে অনেক কষ্ট পাই তখন। আর এটা ঠিক বলেছেন প্রবাস থেকে মৃত সংবাদ শুনলে একটু বেশিই কষ্ট লাগে। আর সেই জায়গাতে বাবার মৃত্যুর কথা শুনলে তো কি পরিমাণ কষ্ট লাগার কথা, বা বুক ফেটে যাওয়ার কথা, সেটা আসলে মুখে বলে বা লিখে প্রকাশ করার মত উপায় নেই। আপনার বাবাকে জড়িয়ে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক স্মৃতি বিজড়িত ঘটনায় পড়লাম আপনার আজকের এই পোস্টের মাধ্যমে। হয়তো এই পোষ্ট না পড়লে কখনো জানতাম।সর্বোপরি আপু আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39