You are viewing a single comment's thread from:

RE: ওয়ান্ডার মর্নিং

in আমার বাংলা ব্লগ3 years ago

সকাল বেলার বাতাস এবং আবহাওয়া সবার শরীরের জন্য অনেক উপকারী। তবে সকালে ঘুম থেকে আমিও অনেক লেটে উঠি, এটা আমারও বদ অভ্যাস বটে। মজা লাগলো এই কথা শুনে যে বাজারে যাওয়ার আগেই বাইকের তেল শেষ হয়ে গেল। তবে হাঁটতে হাঁটতে প্রকৃতিকে অনেক ভালোভাবে উপলব্ধি করেছেন বোঝা যাচ্ছে। চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে আমারও খুব ভালো লাগছে। আর তিনজন মিলে রং চা খেয়েছেন এটা আসলে পারফেক্ট ছিল। কারণ শীতের সকালে রং চা এর মজাই আলাদা। সবকিছুই ভালো লাগলো ভাই তবে লাস্ট পর্যায়ে যে কথাগুলো বললেন যে আবারো যাবেন আবারও খাবেন এটা কিন্তু ভালো লাগলো না। খিচুড়ি ডিম ভাজা পেঁয়াজ মরিচ এগুলো শুনে খুব লোভ লেগে গেল ভাই। আপনার আশে পাশে থাকলে আমিও জয়েন করতাম আপনাদের সাথে সেই একই হোটেলে। যাই হোক বাকি ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনার ফটোগ্রাফি বলে কথা দুর্দান্ত তো হবেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38