You are viewing a single comment's thread from:

RE: এক দুঃখিনী মায়ের গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

অসহায় এই বৃদ্ধ মায়ের দুঃখের কথাগুলো শুনে খুব খারাপ লাগলো ভাই। সে মা হয়তো চেয়েছিল সৎ ছেলে দুটো তার নিজের ছেলেতে পরিণত হবে। কিন্তু বাস্তবতা যে ভিন্ন তিনি সেটি বুঝতে পারেননি। তিনি বুঝতে পারেননি যে এক গাছের ডাল আরেক গাছে লাগেনা। আর সে কারণেই আজকে তিনি এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে এটা শুনে অবাক লাগলো যে তার বোনের ছেলের বউরাও তাকে বাসায় রাখতে নারাজ ছিলেন। সত্যি বলতে সৎ দুই ছেলের মত তার বোনের ছেলের বউরাও অমানুষ। যার কারণে এরকম কাজ করতে পেরেছে। যাইহোক অবশেষে আপনার মতই বৃদ্ধ মায়ের জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই। ধন্যবাদ ভাই এই বাস্তবিক একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

দুখিনী মায়ের সৎ ছেলে দুজনেই তো তার মাকে দেখার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। আর সেখানে ছেলের বউয়েরা তার সৎ শাশুড়ীর সেবা করবে এই প্রত্যাশা করা অসম্ভব। তবে এই দুখিনী মায়ের সৎ ছেলে দুটো ও ছেলের বউ খুবই স্বার্থপর, তা না হলে হয়তো তারা তাদের সৎ মায়ের সাথে এমন আচরণ করতে পারত না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38