You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯২

in আমার বাংলা ব্লগ3 years ago

যত চাই সুখের ছোঁয়া,
ততই যেন বিষাদের আগমন।
দুঃখের সাগরে ডুবে ডুবে যাই,
কষ্টের নদী দুঃখেরই প্রতিফলন।

নেই কোনো আবদার,
নেই কোনো অভিমান,
সুখের ছোঁয়া চাই না তো আর,
দুঃখের নদীর চাই না আলাপন।

অপেক্ষায় আছি সেই এক পলকের,
দেখবো আবার নয়ন ভরে,
ভালোবাসায় ঘেরা দু'নয়নেই,
জড়িয়ে নেব আপন সুরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38