You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৬

in আমার বাংলা ব্লগ3 years ago

শালিকা ও দুলাভাই একই সাথে ডিনার করতে বসলো।আর খাবারগুলোও বাটিতে সাজানো রয়েছে ।দুলাভাই প্রথমে একটি পাত্রের মধ্যে হাত ওয়াশ করে নিল।এরপর শালিকা সে একই পাত্রের মধ্যে হাত ওয়াশ করতে রাজি ছিল না।কারণ দুলাভাই যেখানে হাত ওয়াশ করেছে, সেখানে সে হাত ওয়াশ করবে না। যাইহোক যথারীতি সে নতুন ভাবে পানি দিয়ে হাত ওয়াশ করে নিলো।তবে যে পাত্রে দুলাভাই হাত ওয়াশ করেছিল সেই পাত্র হতে কিছুটা পানি ডালের বাটির মধ্যে পড়ে গিয়েছিল।আর শালিকা সেই ডাল, ভাত দিয়ে খেতে শুরু করল। বুঝেন ব্যাপারটা যেখানে হাত ধোয়া পানির মধ্যে হাত ওয়াশ করছে না। সে জায়গাতে হাত ওয়াশের পানি ডালের মধ্যে পড়েছে, সেই ডাল সে ভাত দিয়ে খেতে লাগলো।তখন দুলাভাই হেসে বলল একেই বলে অতি চালাকের গলায় দড়ি।

(বাস্তবিক গল্প)

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39