You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৮

in আমার বাংলা ব্লগ3 years ago

মায়া ভরা পৃথিবী,
লাগে আরো মায়াময়।
তুমি পাশে থাকলে আমার,
সবকিছুতে করব জয়।

একসাথে থাকলে দুজন,
হবেনা কখনো পরাজয়।
মাঝে মাঝে একের ভিতর,
অন্য আমির বিনিময়।

মনের ওই মণিকোঠায়,
আছো তুমি সর্বদায়।
ভালোবেসে সারা জীবন,
থেকো তুমি সে ভরসায়।

আমি আছি তোমার মধ্যে,
তুমিও আছো আমার।
একি দেহে দুটি হৃদয়,
হয়ে যাব একাকার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35