You are viewing a single comment's thread from:

RE: শিমের বিচি দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

শীতের সময়ে শিমের বিচি আমার অসম্ভব প্রিয়। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে শিমের বিচি রান্না খেতে। তবে আমাদের বেশিরভাগ সময় বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করা হয়। শিমের বিচির সাথে শিং মাছ অথবা শোল মাছ এই দুইটা মাছের কম্বিনেশন অসাধারণ লাগে। তাছাড়া অন্যান্য মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তবে আপনি যে বললেন এই শিমের বিচি ভেজে খেয়েছেন এ ব্যাপারটা জানা ছিল না। আমরা সবসময় রান্না করে খেয়েছি কখনো ভাজা করে খাওয়া হয়নি। আর যেহেতু অনেক গুলো শিমের বিচি কেনার পর আজকেই সব শিমের বিচি খাওয়া শেষ করলেন সে হিসেবে ভাজা রেসিপিটা তো আর মনে হয় পাবো না। যদি আপনার সুযোগ হয় তাহলে সে রেসিপিটা দেখার অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38