আমি জাস্ট ভাবছি এই সময়টাতে আপনি কিভাবে এক মাস মোবাইল ছাড়াই ছিলেন।কারণ আমার পক্ষে তো কখনোই সম্ভব না। শুধুমাত্র রাতেই ঘুমানোর সময় হয়তোবা মোবাইলটা রেখে দেই। তাও মাঝে মাঝে মোবাইলে কাজ করা অবস্থায় চোখে ঘুম চলে আসে। তখন আপনার ভাবি হয়তোবা মোবাইলটা পাশে রেখে দেয়। কিন্তু এমন কোন দিন নেই যে আমি মোবাইল ছাড়া কাটিয়েছি। কোনো না কোনো কাজ করার জন্য মোবাইল অবশ্যই হাতে থাকে। তাছাড়া আপনি এই এক মাসেই মোবাইল ছাড়া থেকে কিন্তু নিজের সাথে যুদ্ধে নেমে গিয়েছেন এবং ভালো একটা সময় কাটাতে পেরেছেন। আর আমার মনে হয় যখন আমাদের মোবাইল ফোনের প্রতি ততটা আসক্তি ছিল না আর তখন যে সময়টা আমরা পার করতাম সেই সময়টাই আপনি উপভোগ করেছেন। যাইহোক ভালো লাগলো আজকের ব্লগটি পড়ে।
ধন্যবাদ ভাইয়া এতো ভালো মন্তব্যের জন্য 💝।