You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩

in আমার বাংলা ব্লগ4 years ago

মনের অন্তরালে,ছিল তোমার বসবাস।
সময়ের ব্যবধানে,হয়ে গেল সর্বনাশ।
অতি আপন ছিলে তুমি, মনের মনিকোঠায়।
আজ তুমি পর হয়ে,হারিয়েছ কোথায়।

মনের মিল টা আজও তুমি,গড়তে পারোনি।
ভালোবাসার মানেটা কি,আজও তুমি বুঝনি।
ভালোবাসা বড়ই অদ্ভুত,ধরা সে তো যায় না।
যার কপালে না থাকে,সে কখনো পায় না।

আমার না হয় কপাল মন্দ,ভালোবাসা পাইনি।
তুমি তো তা পেয়েছিলে,ধরে কেন রাখোনি।
ফিরতে যদি চাও তুমি,আমার এই নীড়ে।
খুঁজে নেব তোমায় আমি,শত কোটি মানুষের ভিড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61916.70
ETH 1737.12
USDT 1.00
SBD 0.39