You are viewing a single comment's thread from:

RE: জয় হোক বন্ধুত্বের।

in আমার বাংলা ব্লগ4 years ago

অতি বাস্তবিক একটি ব্লগ বন্ধু সম্পর্কে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন ভাই। সত্যি বলতে প্রকৃত বন্ধুর খুবই অভাব। চারো দিকে স্বার্থন্বেষী বন্ধুবান্ধব রয়েছে, যার কারণে তাদের থেকে দু-একটা বাছাই করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবুও অনেকের ভালো ভালো বন্ধু রয়েছে যারা বন্ধুর জন্য জানও দিতে পারে, যদিও এ সংখ্যা খুবই কম। আপনার ব্লগ টি পড়ে আমার একটা কবিতার কিছু লাইন শেয়ার করলাম ধন্যবাদ আপনাকে।

আমরা যাকে বন্ধু বলি,
আসলে তারা কি বন্ধু হয়?
স্বার্থপর ঐ লোকগুলো সব,
কেমনে মোদের বন্ধু হয়?

বন্ধু মানে বনলতা,বন্ধু মানে মাথার ছাতা,
বন্ধু মানে শীত কালে গায়ে জড়ানো নকশীকাঁথা।

সুখ দুঃখ, বিপদ আপদ
যদি জীবনে আসে,
সত্যিকারের বন্ধু যারা তারাই থাকে পাশে।

Sort:  
 4 years ago 

দিনশেষে ভালো কিছু বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38