You are viewing a single comment's thread from:

RE: বন্ধুত্বের অভিশাপ

in আমার বাংলা ব্লগ4 years ago

জীবন এবং চলার পথে বন্ধু নির্বাচন করাটা খুবই জরুরী। বন্ধুকে নিয়ে আমার লেখা একটি কবিতা আপনার সাথে শেয়ার করলাম আশাকরি কবিতাটি আপনার ভালো লাগবে। কারণ আপনার লেখার বিষয়বস্তু সেটা আমার কবিতার অন্তরালে অন্তর্ভুক্ত।

আমরা যাকে বন্ধু বলি,
আসলে তারা কি বন্ধু হয়?
স্বার্থপর ঐ লোকগুলো সব,
কখনো মোদের বন্ধু নয়।
বন্ধু মানে বনলতা,বন্ধু মানে মাথার ছাতা,
বন্ধু মানে শীত কালে গায়ে জড়ানো নকশীকাঁথা।
সুখ দুঃখ, বিপদ আপদ
যদি জীবনে আসে,
সত্যিকারের বন্ধু যারা
তারাই থাকে পাশে।
স্বার্থপর ঐ বন্ধুগুলো মনে হয় যেন ঘুণে ধরা কাঠ,
যেথায় সেথায় সুযোগ পেলে নেয় তারা পার্ট।
বন্ধু মানে একই দেহে
দুটি যেন প্রাণ,
বন্ধু মানে যেথায় সেথায়
গাওয়া পাগলা গান।
বন্ধু মানে মহাসম্পদ,বন্ধু মানে খুব নিরাপদ।
বন্ধু মানে স্বার্থ ছাড়া যেন এক অভিবাবক।
যার অন্তরে স্বার্থ রয়,
তাকে বন্ধু বলতে ভয় হয়।
স্বার্থ নিয়ে যারা আসে
তারা কখনো বন্ধু নয়।

Sort:  
 4 years ago 

মুগ্ধ হয়ে গেছি ভাই আপনার লেখাটা পড়ে। সত্যিই জীবন থেকে নিয়ে লিখেছেন সবটা। কবিতা টা নোট প্যাড এ রেখে দিলাম। বন্ধু নিয়ে খুব মন খারাপ হলে আবার পড়বো। অনেক ভালোবাসা রইলো ভাই।

 4 years ago 

অনেক ভালো লাগলো ভাই এবং আপনিও যে বন্ধুর বিষয়ে খুবই সিরিয়াস সেটা বুঝতে পারলাম। সত্যি বলতে বন্ধু নির্বাচনে ভুল হলে জীবনটাই বৃথা ধন্যবাদ ভাই আপনাকে। ভালবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39