সে জ্ঞান দিয়ে কি লাভ? যে জ্ঞান মানুষের উপকারে না এসে মানুষের ক্ষতি সাধনে ভূমিকা রাখে।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| সে জ্ঞান দিয়ে কি লাভ? যে জ্ঞান মানুষের উপকারে না এসে মানুষের ক্ষতি সাধনে ভূমিকা রাখে। |
|---|
বন্ধুরা সমাজে দেখতে পাবেন অনেক বড় বড় জ্ঞানী রয়েছে। আর সবার সাথেই কমবেশি এই রকম জ্ঞানির সাথে পরিচয় রয়েছে। এসব জ্ঞানিরা তাদের জ্ঞান নিতান্তই খারাপ কাজে লাগায়। যার ফল স্বরূপ সাধারণ জনগণ ভুগতে হয়। যাইহোক সেরকমই কিছু আবোল তাবোল কথা আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমরা ভালো করেই জানি একজন বোকার দ্বারা কোন ঘটনা বা কোন পরিস্থিতি সামাল দেওয়া যতটা কঠিন হয়ে পড়ে, সেই একই পরিস্থিতি সামাল দিতে ঠিক ততটাই সহজ হয় একজন জ্ঞানী দ্বারা। এখন বিষয় হচ্ছে সেখানে যদি জ্ঞানীরা ঠিকঠাক মতো তাদের সৎ জ্ঞান ব্যবহার করে।সত্যি বলতে বর্তমান সমাজে জ্ঞানের অপব্যবহার চালাচ্ছে কিছু কিছু জ্ঞানীরা।
আর আমাদের এলাকায় তো কিছু কিছু জ্ঞানী আছে তারা তাদের জ্ঞান বিক্রি করে।তারা জ্ঞানের অপব্যবহার করে কু-বুদ্ধি দিয়ে থাকে। আর বিনিময়ে মানুষের থেকে টাকা নেয়। এরকম মানুষ হয়তো আপনাদের সমাজেও থাকতে পারে। যে টাকা দিবে তার পক্ষে মিথ্যে হলেও সাক্ষী দিবে। যে টাকা দেবে তার পক্ষে কু-বুদ্ধি বা খারাপ জ্ঞান দিয়ে সঙ্গ দিবে।
আসলে যে যত বড় পদে থাকুক বা যে যত বড় সেক্টরেই থাকুক,তার তত বড় জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি সাধনে ভূমিকা রাখছে। তবে হ্যাঁ কিছু কিছু জ্ঞানী অবশ্যই এখনো মানবতা কেন্দ্রিক আছে। যার কারণে টিকে আছে এই পৃথিবী।টিকে আছে আজও সুন্দর সমাজ। প্রকৃতপক্ষে প্রতিটা জ্ঞানীই যদি সুন্দর ও সুপরিকল্পিতভাবে এবং মানবতা কেন্দ্রিক হয়ে মানুষের উপকারে আসে, তাহলে পৃথিবী, সমাজ, রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা একদমই পরিবর্তন হয়ে যাবে।
কিন্তু না!তা হতে দেবে কেন? তারা তো নিজেদের পকেট ভারী করার জন্য, তারা তাদের অবস্থান ঘড়ার জন্য সে জ্ঞানকে সুষ্ঠু পরিকল্পনায় না খাটিয়ে, কিভাবে দুর্নীতি করে টাকা কামানো যায় সেক্ষেত্রেই বেশি ধাবিত করে।এ ধরনের জ্ঞান পাপী শুধু যে আমাদের দেশে বা আমাদের সমাজ আছে তা কিন্তু নয়। এই রকম জঘন্য জ্ঞানীরা কিন্তু বিভিন্ন দেশেও আছে। আমি এই ধরনের জ্ঞানকে জঘন্য কেন বলেছি? সেটা অবশ্য আপনারা বুঝতে পেরেছেন।কারণ যে জ্ঞান মানুষের উপকার আসবে না, সেই জ্ঞান তো অবশ্যই জঘন্য। কারণ আমরা সবাই জানি মানুষ মানুষের জন্য।
বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই কঠিন হয়ে আছে। দিন দিন আরো কঠিন এর দিকে যাচ্ছে। এই অবস্থায় কঠিন পরিস্থিতির মোকাবেলা করার দায়ভার কার?কে আনবে এই পরিস্থিতির সমাধান?তবে আমি মনে করি এটা চাইলে অবশ্যই সমাধান করা সম্ভব। আর সেটা শুধুমাত্র জ্ঞানীদের দ্বারাই সম্ভব হবে। যারা উচ্চ পদে বা দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সেক্টরে উচ্চ স্থানে রয়েছে, তারা চাইলে সব সুষ্ঠুভাবে সমাধান দিতে পারে।
আর এভাবেই মূলত জনগণের ভোগান্তি কমাতে পারে।কিন্তু কে শুনে কার কথা। সবাই যার যার পকেট, যার যার আত্মীয়-স্বজনদেরকে পকেট ভারী করার ব্যবস্থা করে দিচ্ছে। কোথায় যাচ্ছে দেশ ও জাতি,কোথায় যাচ্ছে জনগণ।আসলে তাদের সেটা দেখার সময়ই নেই।আমার মতে এই ধরনের জ্ঞানী হয়ে বা মানুষের ক্ষতিসাধন করে যদিও তারা এ পারে টিকে যাচ্ছে। তবে ওপরে কি জবাব দেবে?
আর আমরা এটা সবাই মানতে বাধ্য যে, যে যেমন কাজ করবে সে তেমনই পাবে। হয়তো কেউ সাথে সাথে ফলাফল পেয়ে যায়,কেউবা আবার ওপারে গিয়ে পায়।তবে কর্মফল ভুগতেই হবে।যাইহোক বেশি কথা বাড়ালাম না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং। |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
🙏💐💐🙏
https://x.com/Nevlu123/status/1728230490338189362?s=20
ঠিক বলেছেন আপনি কর্মফল ভুগতেই হবে।আসলে সমাজে কিছু কিছু জ্ঞানী ব্যাক্তি আছে তাদের জ্ঞানকে খারাপ কাজে ব্যাবহার করে থাকেন। দেশকে সুস্থ পরিবেশ না দিয়ে অস্থির করে তুলে থাকেন। ধন্যবাদ ভাইয়া বাস্তব কিছু কথা বাস্তব কিছু চলচ্চিত্র তুলে ধরার জন্য পোস্টে।
জি আপু সমাজে কিছু কিছু জ্ঞানী ব্যাক্তি আছে তাদের জ্ঞানকে খারাপ কাজে ব্যাবহার করে থাকেন।
জ্বি ভাইয়া ঠিক বলেছেন আমাদের এমন জ্ঞান দিয়ে কি হবে যেটা যদি আমাদের উপকারে না আসে।প্রতিটা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে এবং এসব জ্ঞানের কারণে সাধারণ জনগণ ভুগতে থাকে ভাইয়া এখন চলতেই আছে এরকম। এরকম মানুষ আমাদের সমাজেও রয়েছে ভাইয়া। তারা জ্ঞান দেবে ও টাকাও নেবে কিন্তু তাদের জ্ঞানটা কিন্তু খারাপ দিকে প্রবাহিত করে। এখনো কিছু ভালো মানুষের জন্য ভাইয়া টিকে আছে পৃথিবী। একটা মানুষ ইচ্ছা করলে ভালো জ্ঞানের মাধ্যমে ও মানুষকে ভালো পথে আনতে পারে। এখন যারা আমাদের ওপর পদে থাকে তারা সব সময় দুর্নীতি করে মানুষকে বঞ্চিত করে। টাকা পয়সা ইনকাম করতেছে। গরিবের হক মেরে তারা কতদিন ভাই এই সুখে শান্তিতে থাকবে। সৃষ্টিকর্তা একদিন না একদিন ঠিক এর বিচার করবে।মানুষ মানুষের জন্য হলেও কিন্তু ভাই বর্তমান পরিস্থিতিতে একটা মানুষ আরেকটা মানুষের বিপদে এগিয়ে আসে না। ঢাকা শহরে তো মানুষ আসেই না। আমাদের চোখের সামনে যদি একটা মানুষ মরে পড়েও থাকে তাও দেখার কেউ নেই। জি ভাইয়া দুনিয়ায় যে যেমন কাজ করবে তেমন ফল পায় এবং কেউ কেউ ফল পেয়েও যায় আবার কেউ ওপারে যে পায়। ঠিক বলেছেন। পাপ বাপকেও ছাড়ে না একটা কথায় আছে না। যেমন কর্ম করবে এবং তার কর্মফল তাকে ভুগতেই হবে। আজকে অনেক সুন্দর কিছু আলোচনা করেছেন ভাইয়া ভীষণ ভালো লাগলো
ঠিক বর্তমান পরিস্থিতিতে একটা মানুষ আরেকটা মানুষের বিপদে এগিয়ে আসে না।
যেসব লোকজন যত বেশি উচু পর্যায়ে রয়েছে তারা তত বেশি দুর্নীতিতে যুক্ত। উচু পর্যায়ে যেতে হলে অবশ্যই অনেক ভালো জ্ঞানের অর্জন করেই যেতে হয়। কিন্তু তারা সেই জ্ঞানগুলোকে সেখানে গিয়ে খারাপ কাজে লাগায় । এরকম জ্ঞান আসলে কারোই উপকারে আসে না। বর্তমান সময়ে এরকম জ্ঞান পাপীর সংখ্যাই বেশি। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।
জি আপু যেসব লোকজন যত বেশি উচু পর্যায়ে রয়েছে তারা তত বেশি দুর্নীতিতে যুক্ত।
বর্তমানে সত্যিই ভাই জ্ঞানের অপচয় চলছে। এই জ্ঞান ভালো কাজে ব্যবহার করার থেকে খারাপ কাজে বেশি ব্যবহার করা হচ্ছে । এর ফলে সমাজের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এই জ্ঞান যদি সঠিকভাবে, সঠিক জায়গায় কাজে না লাগানো যায় তাহলে সমাজ, রাষ্ট্র বা পৃথিবীর কোন উপকার সাধিত হবে না। জ্ঞান পাপী মানুষ সব দেশেই আছে ভাই। যে জ্ঞান মানুষের উপকারে না আসে, সে জ্ঞান অবশ্যই জঘন্য এ বিষয়ে কোনো দ্বিমত নেই ।
ঠিক ভাই।ধন্যবাদ ভাই।