স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

সুখটা কি, আজো আমি তা জানি না।
কারো কাছে হয়তো ভালো থাকা।
কারো কাছে হয়তো ভালো রাখা।
সুখের আসল সংজ্ঞাটা আমার আজও অজানা।



অনু কবিতা-২
মানবতা মানবতা শুধু শুনি মুখে।
কয় জনেই বা পাশে দাঁড়ায় মানুষের দুঃখে।
মানুষ মানে মানবতা, থাকা চাই অটুট।
দেশ,রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায়,মানবতা গড়ুক।



অনু কবিতা-৩

আমি হয়েছি মুগ্ধ তোমাতে।
আমি রেখেছি তোমায় স্বযতনে আমাতে।
আমি উষ্ণ আবেগে ভেসে যাই।
আমি শূন্যতায়ও তোমায় খুঁজে পাই।



অনু কবিতা-৪
কষ্টগুলো উড়িয়ে দিলাম নীল আকাশে।
স্মৃতিগুলো ভাসিয়ে দিলাম ঝড় বাতাসে।
মনের আঙিনায় আমার রেখেছি যে অনল।
পুড়ে হবে ছাই সেই মনের অনলে।



অনু কবিতা-৫
আজ তুমি নেই আমারই পাশে।
তবু তোমার স্মৃতি চোখের কোণে ভাসে।
দিয়েছিলে ব্যথা অতি উৎসাহে।
সেই ব্যথা দাগ কাটে আর, মনে যায় বয়ে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।,

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🪴

 2 years ago 

ভাইয়া আপনার লেখা সব কয়টা কবিতা অসাধারণ হয়েছে। ইচ্ছে করছে বারবার কবিতাগুলো পড়ি। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

 2 years ago 

বিভিন্ন ধরনের কয়েকটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করলেন যা পড়ে বেশ ভালো লাগলো। আপনি এর মধ্যে অনেক কথাই বলতে চেয়েছেন ভাই। কবিতায় যেমন জীবনের কথা বলেছেন কেমন প্রেমের কথাও ফুটে উঠেছে। খুব সুন্দর ভাবে সবকটি কবিতা আমাদেরকে উপহার দিলেন বলে ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা মতামত প্রদানের জন্য।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়। আমার কাছে খুব ভালো লাগে আপনার অনু কবিতাগুলো পড়তে। আপনার প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর ছিল। আপনার লেখা দুই নাম্বার অনু কবিতাটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে পড়তে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ভাইয়া অনু কবিতাগুলো খুব সহজে লিখে ফেলা যায়। ছোট ছোট হয় তার জন্য খুব বেশি সময় ব্যয় করতে হয় না। আপনার আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। সব সময় সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনু কবিতা মানেই তো হচ্ছে মনের প্রশান্তির জায়গা। ভালোলাগার অন্য আরেক গল্পকথা। দারুন লিখেছেন ভাই। প্রত্যেকটা অণু কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। যেমন ভাব সঙ্গতি রেখে লিখেছেন ঠিক তেমনি শব্দমিলও রেখেছেন। মানবতা এখন আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে কেবল মুখে মুখেই ছড়াছড়ি। ভালোবাসার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। সব মিলিয়ে আপনার লেখা অনু কবিতাগুলি ভীষণ পছন্দ হয়েছে আমার, ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ শাহেদ ভাই পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার লেখা এই সমস্ত কবিতাগুলো আমার কাছে ভালো লাগে। আজকেও বেশি দারুণ লিখেছেন আপনি। এক কথায় অসাধারণ ছিল আপনার কবিতাগুলো।

 2 years ago 

আপনার ভালো লাগে জেনে খুব ভালো খুশি হলাম।

 2 years ago (edited)

সব সময়ই সুন্দর সুন্দর অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও বেশ দারুন কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করলেন। আপনার আজকের অনুকবিতা গুলোর মধ্যে নিচের অনু কবিতা কিন্তু দারুন ছিল।

মানবতা মানবতা শুধু শুনি মুখে।
কয় জনেই বা পাশে দাঁড়ায় মানুষের দুঃখে।
মানুষ মানে মানবতা, থাকা চাই অটুট।
দেশ,রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায়,মানবতা গড়ুক।

 2 years ago 

অনেক খুশি হয়েছি আপনার মন্তব্য করে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মত আমারও কবিতা লিখতে ও পড়তে অনেক ভালো লাগে। তবে আপনার কবিতাগুলো অসাধারণ হয়।আজ বেশ দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম এবং হৃদয় ছুঁয়ে গেল।অনেক ধন্যবাদ ভাই একগুচ্ছ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38