You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৯

দীর্ঘ অন্ধকার পেরিয়ে আরও অন্ধকারে ঢুকে পড়েছি
পথ বলে পা দিয়েছি চোরাবালির ভিড়ে
শিরদাঁড়া বিকিয়েছে কবেই, তবুও আলোই মেনেছি

ভুলের পিঠে ভুল ঠেসে সভ্যতা গড়ছে উৎসব
ঘরে ঘরে যোনী ছিঁড়ছে কাপুরুষের গৌরব

বিচার নেই, বিচার নেই...

জনে জনে গান জুড়েছে —
"অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো"
মিছিলের পর মিছিল হেঁটেছে
সমাজের আজও হয়নি কোন ভালো।

ভালো আর রাস্তায় নেই, বাজারে নেই
পাঁজর লুকিয়ে কাঁদে
আমরা শুধু চিল্লে মরি জ্বালাও আলো
মানবিক মমতার হাতে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64367.45
ETH 1791.25
USDT 1.00
SBD 0.39