You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৯

যতখানি পথ ততখানি তুমি
হঠাৎ বাঁকে একলা হই আমি

অথচ দেখো,
তোমার চোখে নদী দেখলে
নৌকা ভাসাই রঙিন জলে
যতবার বাড়িয়েছি নির্ভার দুই হাত
তুমিও দেখালে দীর্ঘ অংকের তফাৎ

আরও কত দিন গুনব একলা দুপুর
নিষ্প্রাণ প্রেম আর শুকনো গানের সুর।

Sort:  
 2 years ago 

বাহ! বেশ সুন্দর লিখেছেন, আপনার লেখাগুলোর মাঝে দারুণ ভিন্নতার কিছু খুঁজে পাই আমি। ধন্যবাদ

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা। আমি আপনাদের মতো অন্তমিলের কবিতা আগে কোনদিনই লিখতাম না৷ সব সময়ই গদ্য কবিতা লিখে এসেছি৷ এখানে যেদিন থেকে অণুকবিতা লিখছি সেই দিন থেকে অন্তমিলে কলম ধরেছি। শুরুতে একটু অসুবিধে হত৷ সময় লাগত৷ এখন অনেকটা ধাতস্ত হয়ে গেছি৷

শ্রদ্ধা জানালাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64890.97
ETH 1944.74
USDT 1.00
SBD 0.37