You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৬

তুমিই প্রাণ তুমিই আবেগ
বিন্দু বিন্দু মুক্তো ঝরিয়ে
উত্তাল করেছ নদীর গতিবেগ

সবুজের দেশে তুমি হলে রাণী
রাজা কে তার খোঁজে বরাদ্দ হয়েছে
অজস্র ফুলদানি

তোমার রাগ নেই
আগুন নেই
প্রতিবাদ নেই

দানায় দানায় লেগে আছে মন খোলা হাসি
ঝরার পর সশব্দে বলবে
"পৃথিবী, আমি তোমায় ভালোবাসি। "

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37