ভালো থাকতে নিজের কাজকে ভালোবাসুন।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সকাল 🌄
আজ ২৬ ই এপ্রিল,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।



1000006281.jpg

"ছবিটি unsplash থেকে নেওয়া"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

এই পৃথিবীতে কর্মহীন ব্যক্তিরা সব সময় লাঞ্চনার শিকার হয়। প্রতিনিয়ত কটু কথা শুনতে হয়। কর্মহীন এবং বেকারত্ব একটি অভিশাপ মতো। কাজ না করা ব্যক্তি গুলো খারাপ পথে পা বাড়ায়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এ প্রবাদ বাক্যটি আমরা সবাই জানি। কাজের মধ্যে থাকলে মানসিক শান্তি পাওয়া যায়। অবসর সময়ে শয়তানের ধোকায় খারাপ কাজ সবচাইতে বেশি হয়। তাই ভালো থাকতে হলে আমাদের দৈনন্দিন কাজকে ভালোবাসতে হবে। আমরা যে কোনো পেশায় থাকি না কেন প্রতিটি পেশাকে মূল্যায়ন করতে হবে। একটি বিষয় মনে রাখা উচিত কোনো কাজ ছোট নয়। আজকে ভালবাসলে সে কাজের প্রতি গুরুত্ব বাড়ে। প্রেষণা ছাড়া কোন কাজে সফলতা পাওয়া সম্ভব নয়।

প্রতিটি কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে ৮ থেকে১০ ঘন্টা পরিশ্রম করতে হয়। এ পরিশ্রম কেবলমাত্র নিজের ইচ্ছাই করি। সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে এত পরিশ্রম করা সম্ভব হতো না। প্রেষণা ও উৎসাহ এবং অনুপ্রেরণা কাজ করার প্রধান কারণ। যে কর্মক্ষেত্র অনুপ্রেরণা থাকে সে কাজ ভালোভাবে করা যায় এবং সফলতা পাওয়া যায়। মাঝেমধ্যে কাজের প্রতি অলসতা ও একঘেয়েমি চলে আসে, তখন কাজ করতে ইচ্ছা হয় না। তখন সহপাঠী এবং উদ্বোধন কর্মকর্তা যদি প্রেষণা প্রদান করে সে কাজ খুব সহজে করা সম্ভব হয়।

যেমন অনলাইন সেক্টরে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, মাঝে মধ্যে রাত জেগে কাজ করতে হয়। তবে কিছু কিছু সময় কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলি। তখন মনে হয় কাজ করার সম্ভব না, সে সময় নিজেকে ডিপ্রেশন থেকে অনুপ্রেরণামূলক কাজে মনোনিবেশ করতে হয়। কেননা দিনশেষে সবাই আমরা কাজকে ভালোবাসি। আমরা জানি কাজ করে নিজের চাহিদা পূরণ করি। পরিবার ও সন্তানের চাহিদার জন্য মাঝেমধ্যে নিজেকে কাজের প্রতি মনোনিবেশ করতে হয়। তবে এ দেহ মাঝেমধ্যে অলসতা হবে এটাই স্বাভাবিক। তাই আমরা যদি কাজ কে ভালবাসি কাজের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে দেখা যাবে আমি যে কোন কাজকে ভালোভাবে করতে পারব।

আর যদি কাজের প্রতি গুরুত্ব ও মর্যাদা না থাকে সে কাজে কখনো সফলতা পাওয়া যায় না। ভালোবাসা না থাকলে যেমন প্রিয় মানুষকে পাওয়া যায়, না ঠিক তেমনি কাজের প্রতি ভালোবাসা না থাকলে সে কাজে সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন রুটিন অনুযায়ী কাজ করা। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া এবং প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করা। সহপাঠীদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করা। কেননা নিজের কথাগুলো ভালো বন্ধুর মাঝে শেয়ার করলে কিছুটা মানসিক শান্তি পাওয়া যায়। তাই রুটিন অনুযায়ী চাহিদা মেটানোর প্রয়োজনে আমাদের সকলের উচিত কাজকে ভালোবাসা এবং কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কেননা দিন শেষে আমরা সকলেই ভালো থাকতে চাই,বর্তমান বিশ্বে ভালো থাকতে হলে ভালোবাসার পাশাপাশি অর্থের প্রয়োজন। কাজ যদি আমরা না করি অর্থ কোথা থেকে আসবে। তাই আসুন আমরা কাজকে ভালবাসি, ভালো থাকি এবং ভালো সমাজ গড়ে তুলি।

দিনশেষে অর্থের মাধ্যমে পরিবারে কিছুটা সুখ এনে দেওয়া যায়। তবে সব ক্ষেত্রে এই বিষয়ে প্রযোজ্য নয়। ভালোবাসা মানুষকে বদলে দেয়। আমি যদি কাজকে ভালোবাসি সে কাজের প্রতি আমার আগ্রহ বাড়বে। চেষ্টা থাকবে কিভাবে কাজটি আমি সাকসেসফুল করবো। আশাকরি আমার টপিক আপনারা বুঝতে পেরেছেন । যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞

1704718062400.png

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYnLuan4QFhFqRkzdwFAiZ3n9LyQoZZXtDMCTovpkkYD9FqTRcHqEWKxWbSVgJ...4AYPBhKkVVTTRB3Wu3YtstfDg2kCkGmTdBJ5VJjBY6hdb8F79dbi7gH9cq8tqTNjGSw82mVksX1BbrborYuzZj6KDFfVUnmY6KDbtSNf3Tfvxxn86YpURP6xZ4.png

বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসরিয়েলমি সি-৫৫।
বিষয়ভালো থাকতে নিজের কাজকে ভালোবাসুন।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

puss_gif.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Banner_PUSS2.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSiuz5ADgwSsYQU9QQErNV74xC9PJEDCMEcfhTFp7a8gtMWh7d1Q9FMFsRpyiHz4xcUo4y.gif

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38