আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
শুভ দুপুর 🌇
আজ ১২ই মে,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।
অনেক দিন ধরে অতিরিক্ত গরমের কারণে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আবহাওয়া গরম প্রতিক্রিয়া জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েছে। বিশেষ করে গরম ঠান্ডা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়। রাত থেকে আবহাওয়া খুবই ঠান্ডা এবং শীতল। তবে যাদের ধান এখনো মাঠে আছে তাদের জন্য অনেকটা ক্ষতিকর দিক। রোদ না থাকলে ধান শুকানো খুবই কষ্ট হয়ে যায়। যাইহোক সৃষ্টিকর্তা যা করে সবকিছু ভালোর জন্যই করে। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি আমার পাশের বাসার দাদি মারা গিয়েছে। রাতে ভালো ঘুম হওয়ার কারণে আওয়াজ শুনতে পাইনি। সকাল ৯ টায় জানাজা হওয়ার পর সকালের নাস্তা সেরে পোস্ট লিখতে বসে পরি। আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, তাই আপনাদের মাঝে বেশ কিছু জানা অজানা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুলের ফটোগ্রাফি গুলো সকলের মন জয় করে। গতকাল বিকেলে হাটঁতে বের হয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। আজকে সেগুলো সামান্য এডিট করে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রথমেই দেখতে পাচ্ছেন লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি।লাল ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে রঙ্গন ফুলগুলোর দেখতে ভীষণ সুন্দর লাগে। ছোট পাপড়ি বিশিষ্ট এই ফুলটি সকলেই দৃষ্টি আকর্ষণ করে। একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে তাই দেখতে ভীষণ ভালো লাগে। এই ছবিটি বিকেলে রেস্টুরেন্টের সামনে থেকে ফটোগ্রাফি করেছিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ছবিতে দেখতে পাচ্ছেন ল্যান্টেনা ফুলের ফটোগ্রাফি। ল্যান্টেনা ফুল আমার ভীষণ পছন্দ। রাস্তার পাশে এই ধরনের ফুল গুলো সবচেয়ে বেশি ফুটে থাকে। তবে অনেকে এই ফুলগুলো বারান্দায় রোপন করে। ছোট ছোট পাপরি দেখে দৃষ্টি নজর করে সকলের। বর্তমান সময়ে এই ফুলগুলো দেখা যায়। একটি গাছে অনেকগুলো পাপড়ী থাকায় দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে ভালো লাগে তাই ফটোগ্রাফি করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ছবিতে দেখতে পাচ্ছেন ছোট কাশফুলের ফটোগ্রাফি। কাশফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই কাশফুলগুলো ঘাসের উপর জন্মাতে দেখা যায়। উচ্চতায় সামান্য থাকে, আমাদের বাইপাস মহাসড়কের পাশে একটি মাঠের মধ্যে এই ধরনের কাশফুল ফুটেছিল। দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ক্যামেরা বন্দী করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ছবিতে দেখতে পাচ্ছেন হলুদ রঙের বুনো ফুলের ফটোগ্রাফি।
আমি এই ফুলের নাম জানিনা, গুগল সার্চ করে সঠিক উত্তর পাইনি। আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে কিছুটা বুনোফুলের মত দেখতে। অসংখ্য পিঁপড়ায় ফুল থেকে মধু খাচ্ছে। এ দৃশ্য দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। চেষ্টা করেছি পিঁপড়ে সহ ফটোগ্রাফি করতে। আশাকরি ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন হারলেকুইন ফুলের ফটোগ্রাফি। ইংরেজিতে glorybower নামে পরিচিত। আমি ফুলের নাম জানতাম না, গুগল সার্চ করে এই ফুলের সম্পূর্ণ ডিটেলস জানতে পারি। এই ফুলের ব্যাপক বৈশিষ্ট্য রয়েছে। প্রথম অবস্থায় ফুল ফুটে। দ্বিতীয় অবস্থায় লাল আকৃতির গোটা হয়। সে সময় দেখে ভীষণ ভালো লাগে। আমি যখন ফটোগ্রাফি করি তখন ফল পড়ে গিয়ে শুধু পাপড়ি ছিল। তারপরও দেখতে ভীষণ সুন্দর লাগে। ফুলের ফটোগ্রাফি সবাই পছন্দ করে এবং ভালোবাসি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
| বিভাগ | ফটোগ্রাফি। |
|---|---|
| ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
| বিষয় | আমার তোলা ফুলের ফটোগ্রাফি। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/nazmulhasanbd01/status/1921455068550738129?t=3h4L5spdy02yUh1UyjghKQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1921456644740825477?t=dri--M76NtozF7tBm6vyBQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1921457440257663138?t=tLmeZ-KOqMKydrzfXGXoCQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1921815701737652478?t=8q5b5uHI9cDINYJS64XYpw&s=19
আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো কিছুই বুজতে পারছি না। একদম মন ভরে গেল আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।
অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি আকর্ষণীয়। এমন সুন্দর সুন্দর ফুল বাস্তবে দেখতেও যেমন ভালো লাগে ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি করার দক্ষতা আপনার অনেক ভালো। বন্য ফুল গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আপনার তোলা বন্যফুল আমার মন ছুয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি মাঝে মাঝে শেয়ার করার জন্য।