ডাই : ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 5.1.25

IMG-20250102-WA0002.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখনই সময় পাই তখন বিভিন্ন রকম জিনিস ক্লে দিয়ে তৈরি করার জন্য চেষ্টা করি। আমার কাছে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে একটু বেশি ভালো লাগে। আর রকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করে ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তবে তৈরি করতে অনেক সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি এই ওয়ালমেট টা তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য। আপনারা চাইলে এই ওয়ালমেট তৈরি করতে পারবেন অনেক সহজে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ওয়ালমেট তৈরি করা ধাপগুলো।

IMG-20250102-WA0003.jpg

উপকরণ

ক্লে
গাম
কাঁচি
কাগজ

IMG-20241206-WA0027.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা শক্ত কাগজ গোল করে কেটে নিলাম। এরপর কফি কালারের ক্লে নিয়ে পুরো টার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20250102_205308.jpg

ধাপ 2️⃣

তারপর প্লাস্টিকের ছুরিটার সাহায্যে দাগ দাগ দিয়ে দিলাম এটার উপর।

IMG_20250102_205319.jpg

ধাপ 3️⃣

তারপর সাদা আর লাল কালারের ক্লে দিয়ে অনেক সুন্দর করে কয়েকটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20250102_205330.jpg

ধাপ 4️⃣

এরপর ফুল গুলো অনেক সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250102_205346.jpg

ধাপ 5️⃣

তারপরে সবুজ কালারের ক্লে নিয়ে ছোট ছোট করে অনেকগুলো পাতা তৈরি করে নিলাম।

IMG_20250102_205400.jpg

ধাপ 6️⃣

তারপর ফুলগুলোর চারপাশে অনেক সুন্দর করে পাতাগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250102_205420.jpg

ধাপ 7️⃣

এরপর আরো ক্লে দিয়ে দুইটা কিউট দেখতে পাখি তৈরি করে লাগিয়ে নিলাম। এভাবেই আমি আজকের এই ওয়ালমেট তৈরি সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250102_205437.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250102-WA0004.jpg

IMG-20250102-WA0005.jpg

IMG-20250102-WA0006.jpg

IMG-20250102-WA0001.jpg

IMG-20250102-WA0007.jpg

IMG-20250102-WA0003.jpg

IMG-20250102-WA0002.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটা ওয়ালমেট দেখলাম আজকে। এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর যদি এরকম সুন্দর ওয়ালমেট তৈরি করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে এই ওয়ালমেট। ঘরের দেয়ালে লাগালে দেখতে আরো ভালো লাগবে।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট তোমার কাছে এতটা দারুন লেগেছে শুনেই তো খুশি হলাম। ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। অনেক ভালো লাগলো আপনার এই ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করতে দেখে। বেশি নিখুঁতভাবে আপনি ওয়ালম্যাটে ফুল আর পাখির দৃশ্য তৈরি বা আর্ট করে দেখিয়েছে। অনেক ভালো লেগেছে এত সুন্দরভাবে আপনার দক্ষতা ফুটে উঠেছে দেখে।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ক্লে ব্যবহার করে তৈরি করা ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন।

 2 years ago 

আমার ওয়ালমেট এতটা অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই ভাই ক্লে দিয়ে এরকম ওয়ালমেট গুলো তৈরি করা বেশ সময়ের সাপেক্ষ ব্যাপার। তবে তৈরি করা হয়ে গেলে ফাইনাল আউটপুট দেখতে কিন্তু দারুন লাগে। এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছেও ভালো লাগে। আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অত্যন্ত নিখুঁত এবং চমৎকার হয়েছে দেখতে। ফুল এবং পাখি দুটোই যেন জলজ্যান্ত মনে হচ্ছে। আপনার থেকে এরকম ওয়ালমেট আরো দেখতে চাই আগামীতে।

 2 years ago 

ওয়ালমেট এর মধ্যে থাকা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো।

 2 years ago 

Screenshot_20250105_101321_X.jpg

Screenshot_20250105_101556.jpg

Screenshot_20250101_230902_SuperWalk.jpg

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া বিশেষ করে পাখি ফুল আর সবুজ পাতার দৃশ্যটা সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়ালমেট এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

 2 years ago 

ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আজকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। এতো সুন্দর একটি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করার জন্য।

 2 years ago 

আরিব্বাস ভাইয়া কি সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আপনি! আপনাদের ক্লের কাজ গুলো বা অরিগেমি পোস্টগুলো আমার এত ভালো লাগে। আমিও ভাবিকে দিয়ে কিছু বানাবো কিন্তু শেষমেষ যে বানিয়ে উঠতে পারবো সেটা কনফিডেন্স পাইনা তাই খুব একটা কাজ করি না। কিন্তু আপনাদের নিয়মিত পোস্টগুলো দেখে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে কিছু করতে। দারুন হয়েছে ওয়ালমেট টি।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করবেন। তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমার ওয়ালমেট তৈরি দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63073.83
ETH 1770.42
USDT 1.00
SBD 0.39