You are viewing a single comment's thread from:

RE: কমিউনিটিতে আজ বড় শোকের একটি দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালো মানুষগুলো হঠাৎ করেই চলে যায়। আর এটা কখনোই মেনে নেওয়া যায় না। যখনই শুনেছিলাম দাদার আব্বুর কথাটা তখন নিমিষেই শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সবকিছু যেন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল সবকিছুই ভুল। কিন্তু বাস্তবতা তো এটাই। আর এটি আমাদেরকে মেনে নিতেই হবে। মানুষ এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না। দাদার বাবার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করি। এই সময় দাদার পুরো ফ্যামিলির অবস্থা কি রকম এগুলো ভাবতেই খারাপ লাগতেছে অনেক বেশি। উনাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা যেন সৃষ্টি করতে দেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63508.06
ETH 1785.34
USDT 1.00
SBD 0.39