বেক্কল মানুষের সাথে তো এরকমটা বেশিরভাগ সময় হয়ে থাকে। আর তেমনি মা-মেয়ে দুজনের সাথে এরকমটা হয়েছে। আর নায়কের সাথে ও ঘটলো শেষ পর্যন্ত। তারা ঢাকা শহরের কিছুই চেনে না, অথচ এমন ভাবসাব করে ছিল যেন তারা সবকিছুই চিনে। আর শেষ পর্যন্ত তারা তাদের সবকিছুই হারিয়েছে। তাদের সবকিছু হারানোর বিষয়টা দেখে খুব খারাপ লেগেছে আমার কাছে। আসলে কাউকে এখন বিশ্বাস করা যায় না, কোন কিছু জিজ্ঞেস করলে আরো বেশি বিপদে পড়া লাগে।
সবকিছু মিলিয়ে নাটকটি সুন্দর ছিল। হাসির নাটক হিসেবে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। কিন্তু বাস্তবতার সাথে কোন মিল রাখেনি।