You are viewing a single comment's thread from:

RE: গ্রামের মেঠো পথ ধরে কাঁধে লাঙ্গল নিয়ে হেঁটে যাওয়া একটা লোকের প্রতিচ্ছবি ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি আজকেও অন্য দিনের মতো একটা সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার করা এই সুন্দর আর্ট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি দাদা। এর আগেও সুন্দর সুন্দর আর্ট দেখেছি আপনার। যেগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়েছিলাম। কারণ আপনি একেবারে বাস্তবিক প্রতিচ্ছবি তুলে ধরেন আপনার আর্টের মাধ্যমে। লোকটা গ্রামের মেঠো পথ ধরে ভালোভাবেই হেঁটে যাচ্ছে, তাও আবার লাঙ্গল কাঁধে নিয়ে। লাঙ্গল আগে প্রচুর পরিমাণে দেখা যেত প্রত্যেকটা গ্রামে। কিন্তু এখন তো এটার প্রচলন খুবই কমে গিয়েছে। দাদা আমাদের এদিকে এখন এটা একেবারেই দেখা যায় না। অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যকে ফুটিয়ে তুলেছেন আপনি। যেটা আমার খুব সুন্দর লেগেছে। কালার কম্বিনেশন টাও এত সুন্দর ভাবে করেছেন যে সুন্দরভাবেই ফুটে উঠেছে, যেটা দেখতেও অনেক ভালো লাগছিল। দাদা আপনি অনেক সময় ব্যবহার করে এমনকি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই আর্টটি করেছেন যা দেখেই বুঝতে পারতেছি। সুন্দর করে পুরো আর্ট অঙ্কন করে সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63823.94
ETH 1891.42
USDT 1.00
SBD 0.37