You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: রক্তবীজ

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আমার কাছে মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি তো সময় পেলেই মুভি দেখার চেষ্টা করি। কালকে রাতেও আমি একটা মুভি দেখেছিলাম। মুভি দেখতে যেমন ভালো লাগে, তেমনি মুভিগুলোর রিভিউ পোস্ট পড়তেও আমি অনেক বেশি পছন্দ করি দাদা। আর আপনি আজকে এত সুন্দর করে একটা মুভির রিভিউ আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন দেখে, সত্যি খুব ভালো লাগলো। রক্তবীজ এই মুভিটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ পোস্টের মাধ্যমে এই মুভিটার সম্পূর্ণ কাহিনী জেনে নিতে পেরে ভালো লাগলো। ভিক্টর ব্যানার্জি এবং মিমি চক্রবর্তী এই মুভিটাতে অভিনয় করেছে দেখছি। দাদা এখানে তো দেখছি সবকিছু তাদের বাড়ির লোকজনেই করেছে। অর্থাৎ বাড়িতে যারা ছিল তাদের মধ্যেই। আর ওই মহিলা দুইজনকে কেউই সন্দেহ করেনি। কারণ তারা তো অনেক দিন ধরেই এখানে কাজ করছিল। কয়েকদিন ধরে এমনিতে কোন কাজের লোক যদি কাজ করে ফ্যামিলির সদস্যর মতই হয়ে যায়। আর ওরা ও ফ্যামিলির সদস্যের মতো হয়ে গিয়েছিল। পুরো বডিতে যেহেতু বোমা বাঁধা ছিল এটা আসলেই রিক্স এর ব্যাপার ছিল। আর তারা রিস্ক না নিয়ে ভালোই করেছে। ভুলবশত হলেও ব্লাস্ট হয়ে যেতে পারতো। তাহলে তো সবকিছুই একেবারে ধ্বংস হয়ে যেত। আমার কাছে পুরো কাহিনীটা অনেক ভালো লেগেছে দাদা। এত সুন্দর করে আপনি রিভিউর মাধ্যমে মুভির সম্পূর্ণ কাহিনীকে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38