You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১৫ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি আজকে আমাদের মাঝে কালীপুজোর ১৫ তম পর্ব শেয়ার করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ১৫ তম পর্বের মাধ্যমে অনেক সুন্দর করে আরেকটা স্থানের সৌন্দর্য তুলে ধরেছেন। দাদা আমার তো মনে হচ্ছে এটা ইউনিক কোন কিছু থেকে করা হয়েছে। কারণ প্রত্যেকটা ডিজাইন ছিল একেবারে ইউনিক এমন কি অসাধারণ। আমি তো আপনার তোলা আলোকচিত্র গুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম দাদা। কারণ এই প্যান্ডেলের আলোকচিত্রগুলো ছিল খুবই চোখ ধাঁধানো। এরকম সুন্দর প্যান্ডেল খালি চোখে যেমন সুন্দর লাগে দেখতে, তেমনি ফটোগ্রাফির মাধ্যমেও খুব ভালো লাগে। লাইটিং টা অনেক সুন্দর ভাবে করেছে দাদা। মাকড়সার জালের মত করে তৈরি করে তার উপরে আবার দেখছি মূর্তি বসিয়েছে যেগুলো ও অনেক সুন্দর লাগছিল। আর আপনাদের মায়ের মূর্তিটা ও অনেক সুন্দর করে সাজানো হয়েছে দাদা। বিশেষ করে আপনাদের মায়ের মূর্তির মধ্যে অনেকগুলো মাথা দেওয়া হয়েছে, যার কারণে মূর্তি টা অনেক সুন্দর লাগতেছে। আর অনেকগুলো হাতের ডিজাইনও দেখলাম। সবমিলিয়ে দাদা মূর্তিটার ফটোগ্রাফিও আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। দাদা আশা করছি ১৬ নাম্বার পর্বের মাধ্যমে বিভিন্ন আরেকটা স্থানের আলোকচিত্র আমরা দেখতে পাবো। ধন্যবাদ দাদা এই প্যান্ডেলের আলোকচিত্রগুলো সুন্দর করে শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42