You are viewing a single comment's thread from:

RE: লাল শাকের সিম্পিল একটি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি আজকে খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাল শাকের রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। অনেকদিন হয়েছে লাল শাক খাওয়া হয়না আমার। লাল শাকের সিম্পিল একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনি এতে অন্য কোন কিছু ব্যবহার করেননি। তবে যে কোন মাছ দিয়ে যদি রান্না করা হয়, তাহলে লাল শাক খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আসলে এখন সার দিয়ে সবকিছুই করা হয়। যার কারনে অরজিনাল স্বাদটা পাওয়া যায় না। তবে গ্রামের দিক থেকে কিনতে পারলে বেশি ভালো হয়। কারণ গ্রামে তাজা তাজা শাক-সবজি পাওয়া যায়। আমরা তো অনেকবার কিনেছি তাজা তাজা শাক-সবজি আশেপাশের মানুষগুলোর কাছ থেকে। লাল শাকের এখন কালার একেবারেই পাওয়া যায় না। যাইহোক দাদা আপনি সুন্দর করে এই মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি, সবার মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করছি এরকম মজাদার এবং সুস্বাদু রেসিপিগুলো আপনি প্রতিনিয়ত সবার মাঝে ভাগ করে নিবেন। দাদা আপনার পরবর্তী রেসিপি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ দাদা, এই পোস্ট সুন্দর করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39