You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে কালীপুজোর পাঁচটা পর্ব শেষ হয়ে গিয়েছে। আমি কালীপুজোর সবগুলো পর্ব দেখেছি। এই পর্বে দেখছি আপনি ভিন্ন একটা স্থানের পূজো প্যান্ডেলের আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আর দেখছি এই জায়গাটার নাম ছিল ভাটরাপল্লী। এই জায়গাটার পূজো প্যান্ডেল কিন্তু অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর তাদের অনেক সুন্দর চিন্তাধারা ছিল যেটা হচ্ছে "উৎসর্গ"। এরকম সুন্দর এবং ইউনিক চিন্তাধারা নিয়ে কাজ করলে সত্যি অনেক ভালোই লাগে। হাতের মধ্যে প্রদীপ রাখা হয়েছে এরকম সুন্দর দৃশ্য দেখলাম। হাতগুলো দেখে প্রথমে তো ভেবেছিলাম বাস্তবিক পরে বুঝতে পেরেছি এগুলো অন্য কিছুর। লাইটিং গুলো এত বেশি সুন্দর ছিল যে, লাইটিং এর কারনে মূলত সব কিছুর সৌন্দর্য বেশি বৃদ্ধি হয়েছে। দাদা আপনি অনেক সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি করেছেন, আর সুন্দর ভাবেই তুলে ধরলেন। ধন্যবাদ দাদা সুন্দর করে অন্য গুলোর মত কালীপুজোর পঞ্চম পর্বটা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38