RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ২ )
দাদা কালী পুজোর কিছু আলোকচিত্রের প্রথম পর্বটা আমার পড়া হয়েছিল। এবং কি প্রথম পর্বের ফটোগ্রাফি গুলো আমি দেখেছিলাম। আর আজকে আপনি আমাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন দেখে, আমার কাছে খুবই ভালো লেগেছে দ্বিতীয় পর্বটার ফটোগ্রাফি দেখতে। সেখানে তো দেখছি গন্ডগোল এবং মারামারি হয়েছিল। আসলে এরকম কিছু যদি একবার ছোট কিছু থেকে হয়ে যায়, তাহলে সেটা বড় আকার ধারণ করতেও পারে। এখানকার থিম আমার কাছেও কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক লেগেছে দাদা। মুখ এবং মুখোশ থিমটা সত্যি খুবই সুন্দর ছিল। আর ওই থিমের উপরে সব কিছুকে দেখছি অনেক সুন্দর করেই সাজানো হয়েছিল। সব মিলিয়ে আমার কাছে কালীপুজোর দ্বিতীয় পর্ব টাও খুব ভালো লেগেছে দাদা প্রথম পর্বের মতো। আশা করছি কালীপুজোর আরো কয়েকটা পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করবেন। কালীপুজোর তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকলাম।