You are viewing a single comment's thread from:

RE: নদীর কিনারায় একটি শিব মন্দিরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা অসম্ভব দারুন ছিল কিন্তু আপনার এই আর্ট। আজকে একটু ভিন্ন রকম ভাবে আর্ট করেছেন তাও আপনাদের ধর্মের শিব মন্দিরের। রাতের বেলায় তাহলে আপনার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল দাদা, কি অংকন করবেন এটার টপিক খুঁজতে খুঁজতে। আসলে আমার নিজের সাথেও সব সময় এরকমটা হয়ে থাকে। কোন কিছু করার জন্য বসলেই কি করব এটাই ভেবে পাইনা একেবারে। অবস্থা একেবারে খারাপ হয়ে যায় ভাবতে ভাবতেই। আপনি প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করেছেন, তারপরে কালো মার্কার কলম দিয়ে গাড় করে নিয়েছেন। এরপর সবকিছুর ভেতরে ভিন্ন ভিন্ন কালার করলেন। সব মিলিয়ে কিন্তু পুরোটা খুবই আকর্ষণীয় এবং দারুন লাগছিল দাদা। এটা কিন্তু একেবারে চোখ ফেরানোর মতো ছিল না। একটা ছবি দেখে এটা অঙ্কন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা জেনে বেশি ভালো লেগেছে আমার কাছে। নদীর কিনারায় ছিল এই শিব মন্দিরটা। অনেক সময়ের প্রয়োজন পড়ে এই ধরনের আর্ট গুলো করার জন্য। আর সময় নিয়ে কোন কিছু করলে দেখা যায় সেটা খুবই সুন্দর হয়েছে। সত্যি দাদা আপনার এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো প্রশংসার দাবি রাখে অনেক বেশি। তেমনি আপনার এই আর্টেরও প্রশংসা করা লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38