You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমি তো আপনার এরকম সুন্দর ওয়েব সিরিজ গুলো রিভিউ পোস্ট পড়ার জন্য সব সময় অপেক্ষায় থাকি। পর্ণশবরীর শাপ ওয়েব সিরিজের লজ্জা করছে এই পর্বটা পড়ে আমার কাছে যেমন ভালো লেগেছে তেমনই আবার ভয় লেগেছে। কারণ একটা মানুষের শরীরের মধ্যে যদি আত্মা ভর করে, তাহলে এটা দেখলে সত্যি খুব ভয় লাগে। আর গৌরবের বন্ধুর সাথেও এখন আত্মার দেখা হবে। আত্মার সম্মুখীন হতে চলেছে গৌরবের বন্ধু। তার সামনে থেকে উধাও হয়ে গেলেও পেছনে ছিল ওই আত্মা রুপি মহিলাটা। ভাদুড়ী লোকটা অর্নার সবকিছু দেখে স্টাডি করা শুরু করে দিয়েছিল ওই বিষয়গুলো নিয়ে। যদিও কোন সংকেত দিতে চেয়েছিল কাঠের মেঝের উপর নখ আঁচড়ানোর বিষয়টা দিয়ে। কিন্তু অর্না দেখছি সেটা সম্পূর্ণ হতে দেয়নি। ভাদুড়ী লোকটাকে তো বসতেও দিচ্ছিল না তার ভিতরে থাকা ওই আত্মাটা। আসলে এটার মধ্যে কি কাহিনীর রয়েছে এটাই এখনও বুঝতে পারলাম না? আর ওই আত্মাটাই বা কোথা থেকে এসেছে অথবা কার? পরবর্তী পর্বটার রিভিউ পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39