You are viewing a single comment's thread from:

RE: মেঘলা দিন🌫️🌫️

in আমার বাংলা ব্লগ3 years ago

এখন গ্রামের প্রত্যেকটা বাড়িতে ধান শুকানো হচ্ছে, এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। এখন হচ্ছে ধান কাটার সিজন। এই সময়টাতে কৃষকরা ধান সিদ্ধ করে এবং ধান শুকায়। তবে ২-৩ দিন বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের অনেক বড় ক্ষতি হয়েছে এটা বুঝতেই পারছি। অনেকের ধান একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাইহোক এখন পরিবেশটা তবুও ঠিক আছে এবং কৃষকদের মাথা থেকে কিছুটা হলেও চিন্তা নেমেছে। আসলে শহর কারো কাছে ভালো লাগে না। আমি তো শহর একেবারেই পছন্দ করি না। গ্রামে থাকতেই বেশি পছন্দ করি। চলে যাবেন তাহলে আবারও সেই ব্যস্তময় শহরে।

Sort:  
 3 years ago 

আমি এবার গ্রামে গিয়ে দেখলাম অনেকেরই ধান নষ্ট হয়ে গেছে এই দুই দিন বৃষ্টির কারণে।এখন অবশ্য স্বাভাবিক হচ্ছে আবহাওয়া।শহরে থাকতে আমারও একদম ভালো লাগে না কিন্তু কি করবো বিয়ে হয়েছে শশুর বাড়ি থাকতেই হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38