দাদা আমার তো অনেক বেশি ইচ্ছা ছিল ফাইনাল ম্যাচটা দেখার। কিন্তু ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল ওই সময়টাতে আর খেলা দেখা হয়নি। এর পরবর্তীতে মনে এসেছিল আপনার পোষ্টের কথা। আপনি খেলা বিষয়ক পোস্টগুলো শেয়ার করেন যেগুলো আমার অনেক ভালো লাগে। আর ম্যাচগুলো না দেখা হলেও আপনার রিভিউর মাধ্যমে সেগুলোর রিভিউ পড়া হয়ে যায়। আমি তো একেবারে কনফার্ম ছিলাম এই ফাইনাল ম্যাচে ভারত জয়ী হবে এবং এর সেলিব্রেশনটাও ভালো হবে। তবে যখন শুনতে পেয়েছিলাম ভারত ফাইনাল ম্যাচে জয়ী হয়নি, এটা শুনে আমার কাছে সত্যি অনেক বেশি খারাপ লেগেছিল। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটো দল অনেক ভালো খেলে। যার কারণে এই ম্যাচটা একটু বেশি উত্তেজনা মূলক ছিল। যাইহোক খেলায় যেহেতু হারজিত আছে, তাই একজনকে তো হারতে হত। পুরো পোস্টটা অনেক সুন্দর ছিল দাদা।