You are viewing a single comment's thread from:

RE: বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান এবং বিয়েতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা বুঝতেই পারছি বন্ধুর বিয়েতে আলাদা অনুভূতি কাজ করেছিল এবং অনেক আনন্দ করেছিলেন। তবে একটাই আফসোস দাদা এবং বৌদির বিয়ের ফটোটাই দেখতে পেলাম না। তবে এটা বলাই লাগে আয়োজনটা অনেক বড় ভাবে করা হয়েছে। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা দেখছি ছাদের উপরে করা হয়েছিল এবং সেখানেই সম্পূর্ণ করেছিলেন। যদি আমরাও উপস্থিত থাকতাম তাহলে হয়তো বরপক্ষ থেকে একটু বেশি গাড়ি ভাড়া করা লাগতো এবং একটু বেশি মানুষ হয়ে যেত। যেহেতু অতিরিক্ত জ্যাম ছিল তাই ঘন্টাখানেক সময় লেগেছিল বুঝতে পারছি দাদা। নিশ্চয়ই আপনারা সবাই একসাথে কব্জি ডুবিয়ে খেয়েছিলেন। ফটো তোলার পর খাওয়া-দাওয়া ইচ্ছে মতো করেছিলেন তাহলে। গায়ে হলুদ অনুষ্ঠানে এবং বিয়ের অনুষ্ঠানে খুব ভালই মজা করেছিলেন নিশ্চয়ই? এবার তাহলে আপনার বিয়ের সংবাদ শোনার সময় হয়ে গিয়েছে দাদা। আশা করছি কয়েকদিন পরে এই সংবাদটাও পেয়ে যাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37