You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: দুর্গ রহস্য ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার ওয়েব সিরিজের রিভিউ পোস্ট আমি অনেক বেশি পছন্দ করি সব সময়। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি আপনার পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ার। এই ওয়েব সিরিজের প্রথম পর্ব আমার পড়া হয়েছিল যার কারণে দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলাম। আর এই দ্বিতীয় পর্বের নাম ছিল দেখছি অর্থই অনর্থ। ওই লোকটাকে আমার মনে হয় সাপ না বরং ইচ্ছাকৃতভাবে মানুষ মেরে ফেলেছে। এরকম একটা আটকানো জায়গায় সাপ কিভাবেই বা আসবে। এই বিষয়টা কিন্তু আসলেই রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে এখন। আর এই রহস্যের বেড়াজাল ভাঙবে, নাকি আরও বেশি রহস্যের মধ্যে দিয়ে যাবে এটাই মাথায় আসছে না। লোকটাকে কে মেরেছে এবং কিভাবে লোকটা মারা গিয়েছে, এইসব রহস্য আশা করছি পরবর্তী পর্বগুলোতে স্পষ্ট হবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ওয়েব সিরিজের রিভিউ আমাদের মাঝে ভাগ করে। আশা করছি আপনি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64478.70
ETH 1864.68
USDT 1.00
SBD 0.38