You are viewing a single comment's thread from:

RE: অবশেষে, ৯ টি ম্যাচই জিতে নিয়েছে ভারত

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা ভারত অবশেষে ৯ টি ম্যাচ জিতে গিয়েছে, এটা শুনেই আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে। নেদারল্যান্ডস এর সাথে ভারতের সিরিজের শেষ ম্যাচ ছিল, এটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আসলে দাদা খেলা আমার খুব একটা দেখা হয় না। যার কারণে এই ম্যাচটাও আমার দেখা হয়নি। আসলে আগে প্রচুর পরিমাণে খেলা দেখা হতো। তবে এখন ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে খেলা দেখার সময়ই হয়ে ওঠেনা। এরপর পরবর্তী ম্যাচটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ দাদা। সেমি ফাইনাল ম্যাচ রয়েছে পরবর্তীতে এটা ভাবতেই ভালো লাগছে। ভারতের সাথে নিউজল্যান্ড এর খেলা হবে এটা সত্যি খুব ভালো লাগছে শুনে। আমি চেষ্টা করব এই ম্যাচটা দেখে নেওয়ার। আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। যদি দেখা না হয় তাহলে আশা করছি আপনার রিভিউ পোস্টের মাধ্যমে হলেও পড়তে পারব। এত সুন্দর করে এই ম্যাচটার রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37