You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শেষ অঙ্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমি মুভি দেখতে যেমন পছন্দ করি, আমার কাছে মুভিগুলোর রিভিউ পোস্ট পড়তে ও সব সময় খুব ভালো লাগে। শেষ অংক এই মুভিটা আমার এখনো দেখা হয়নি। উত্তম কুমারের মুভির মধ্যে আমি কয়েকটা দেখেছিলাম। আর আমার এখনো পর্যন্ত এই মুভিটা দেখা হয়নি। আর এরকম রহস্য ভরা মুভিগুলো আমি সবসময় অনেক পছন্দ করি। যখন প্রত্যেকটা কাহিনী একটার পর একটা রহস্য থেকে বের হয় তখন তা দেখতে অনেক ভালো লাগে। আমি তো পুরো মুভিটা বেশ ভালোভাবে উপভোগ করেছি দাদা। আমি ভাবছি সময় পেলে এই মুভিটা দেখবো কারণ রিভিউটা সুন্দর লেগেছে। ওই লোকটা কিন্তু অনেক বেশি জঘন্য ছিল, কিভাবে পরলো নিজের স্ত্রীকে এরকম ভাবে হত্যা করতে। আবার হত্যা করার পর আত্মহত্যা বলে এটা চালিয়ে দিয়েছিল যেন কেউ না বুঝতে পারে। তবে শেষ পর্যন্ত সত্য কথাটা সবার সামনে বেরিয়ে এসেছে। পুরোটা আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা রিভিউর মাধ্যমে পড়তে। পরবর্তী মুভির রিভিউ পড়ার জন্য অধীর আগ্রহে থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39