You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে ওয়েব সিরিজের রিভিউ পোস্ট শেয়ার করে থাকেন। আমার কাছে সবসময় আপনার ওয়েব সিরিজের রিভিউ গুলো খুবই ভালো লাগে। তাকদীর ওয়েব সিরিজটার প্রত্যেকটা পর্ব আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করে আসছেন। দেখতে দেখতে এই ওয়েব সিরিজের সপ্তম পর্ব ও শেষ হয়ে গিয়েছে। আর যত বেশি পর্ব বাড়ছে ততই রহস্যের মধ্যে জড়িত হচ্ছে । আবার তারা সেই রহস্য গুলো বাইরে নিয়ে আসার চেষ্টা করছে। আর তারা তো গাড়ি নিয়ে আসতে গিয়ে দেখে, তাদের বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং গাড়িটা ওই লোক নিয়ে গিয়েছে। আর এখানে তো আবার গাড়ি ছাড়া লাশ নিয়ে যাওয়া যাবে না। আর তারা এখনো পর্যন্ত কোনো রকম তথ্য জোগাড় করতে পারেনি। তারা যে বরফ কলের এখানে আছে এটা আবার কে লিক দিয়েছে? যাই হোক আশা করছি এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং মেয়েটার আসল খুনি শাস্তি পাবে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38