You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকেও খেলা বিষয়ক একটা পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেন। আসলে খেলা দেখতে আমি অনেক বেশি পছন্দ করতাম আগে। তবে এখন ব্যস্ততার জন্য খেলা দেখা হয় না। আগে তো রাত জেগেও খেলা দেখতাম সব সময়, এর জন্য প্রচুর বকাবকিও শুনেছি। তবে এখন খেলা না দেখলেও আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ে থাকি যা আমার অনেক ভালো লাগে। আজকে বাংলাদেশ এবং শ্রীলংকার ম্যাচটি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাংলাদেশ ২০০ রান ক্রস করতে পারলে খেলাটা অনেক ভালো পর্যায়ে যেত। আর তখন খেলাটা দেখতেও অনেক বেশি ভালো লাগতো সবার কাছে। বাংলাদেশের খেলোয়াড়দের এই খেলাটা সত্যি অনেক হতাশা জনক ছিল দর্শকদের কাছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলো অনেক বেশি সুন্দর হবে। আর আপনার রিভিউর মাধ্যমে সেগুলো দেখার অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38