You are viewing a single comment's thread from:

RE: শেষ ওয়ানডেতে বড়ো রানে সিরিজ জিতলো ভারত

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা শেষ ওয়ানডেতে বড় রানে সিরিজ জিতেছে ইন্ডিয়া এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। যদিও খেলা আমার তেমন একটা দেখে হয় না, কিন্তু আগে প্রচুর পরিমাণে দেখা হতো। দাদা আপনার পোস্টের মাধ্যমে খেলাগুলো সম্পর্কে জানতে পারছি খেলা না দেখলেও। তিনটি ম্যাচের মধ্যে দিয়ে ওয়ানডে খেলা তাহলে শেষ হয়ে গিয়েছে। এবং কি অনেক রানের ব্যবধানে ইন্ডিয়া জিতেছে এটা ভাবতেই ভালো লাগছে। আসলে আমি মনে করি গিল এবং ঈশানকে যদি এর সম্মানটা দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। কারণ সর্বপ্রথমে তো তারাই ম্যাচটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ইন্ডিয়ার টিম এবার কিন্তু অনেক বেশি ভালো খেলেছে। ইন্ডিয়ার টিমের পয়েন্ট টাও অনেক বেশি হয়ে গিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুব একটা ভালো ছিল না, যায় আপনার পোস্টটা পড়েই বুঝতে পেরেছি। তারা দেখছি টেনেটুনে ১৫০ রান পর্যন্ত নিয়ে গিয়েছিল। যাইহোক দাদা এরকম পোস্ট গুলো কিন্তু পরবর্তিতেও দেখতে চাই। সেই পর্যন্ত অপেক্ষায় আছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38