You are viewing a single comment's thread from:

RE: দাদার শিখিয়ে দেয়া স্পেশ্যাল রেসিপি : বিনা তেলে জলে চিকেন রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আরে বাহ্ শেষ পর্যন্ত তাহলে আপনিও তৈরি করলেন ভাই, দাদার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন তাহলে। হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে তাহলে বিনা তেলে জলে চিকেন রেসিপি তৈরি করেছেন আপনি। আসলে আমি কিন্তু এই রেসিপিটার স্বাদ বেশ ভালোভাবেই গ্রহণ করেছি। সোনিয়া যখন তৈরি করেছিল তখন আমার কাছে এতটা বেশি ভালো লেগেছিল খেতে, আমি তো ছাদের উপর বসেই খেয়ে নিয়েছিলাম। তবে আপনার রেসিপিটাও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল বুঝতেই পারছি। আসলে এটা কিন্তু সত্যি কেউ যদি এই রেসিপিটা না খায় তাহলে এর স্বাদ কখনোই বুঝতে পারবে না।

Sort:  
 3 years ago 

ভাই আমিও তো প্রথমে ভেবেছিলাম তেল জল ছাড়া চিকেন রেসিপি হয়তো খাওয়া যাবে না। তবে আমার ধারণা একদম ভুল ছিল, রেসিপিটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছিল তখন রেসিপির ঘ্রাণেই যেন আমার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল। আর যখন রেসিপিটি খেয়েছিলাম তখন কি যে ভালো লাগছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। যাইহোক ভাই ,আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39