You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: Dasara

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই ধরনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। আর বেশিরভাগ সময়ই অবসর সময় পেলে আমি এই ধরনের মুভি গুলো দেখার চেষ্টা করি। যদিও হিন্দি মুভি এমনিতে কম দেখা হয়, তবে হিন্দি মুভি বাংলা ডাবিং গুলো একটু বেশি দেখা হয়। এই মুভিটির কিছু অ্যাড আমি দেখেছিলাম ফেসবুকের মধ্যে, তখন ভেবেছিলাম এই মুভিটা দেখব। কিন্তু সময়ের কারণে দেখা হয়নি। তবে আজকে এই মুভিটার কাহিনী আপনার রিভিউর মাধ্যমে অনেকটাই জানতে পেরেছি। যার কারণে আমার তো এই মুভিটা দেখার আগ্রহ আরো বেশি বেড়ে গিয়েছে। আমি তো ভাবছি আজকে রাতেই এই মুভিটা দেখব। বন্ধুর প্রতি বন্ধুর এরকম সেক্রিফাইস সত্যি খুবই কম দেখা যায়। আসলে প্রিয় বন্ধুগুলো যদি হারিয়ে যায়, তখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য এরকম বন্ধুত্ব উঠে পড়ে লাগবেই। তাইতো সবশেষে বন্ধুর খুনিকে গলা কেটে মেরে ফেলেছে পুলিশ গ্রেফতার করার পরেও। এরকম মুভি গুলোর শেষের দিকটা কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়। আর শেষটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি তো এরকম মুভি গুলো দেখার সময় শেষের দিকটা বারবার দেখে থাকি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38