You are viewing a single comment's thread from:

RE: রথের মেলা ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা সত্যি কথা বলতে ,মেলা আমার অনেক বেশি পছন্দের। আমার তো মনে হচ্ছে এই জায়গাটা অনেক বড় কিন্তু আপনি বলছেন ছোট একটা জায়গা, তবে দোকানপাট অনেক বেশি বসেছে। আসলে মেলায় অনেক বেশি মানুষ হয় যার কারণে একেবারে দাঁড়ানো যায় না নিশ্চিন্তে। যদিও আপনি কিছু কিনতে চেয়েছিলেন কিন্তু বাসায় সবকিছু থাকার কারণে আর কিছু কিনেননি। বুঝতে পারছি এরকম জায়গায় শুধু হাঁটতে হবে দাঁড়ালে ধাক্কাধাক্কি খেতে হবে। অন্যান্য মেলায় যাওয়া হয়েছে তবে আপনাদের রথের মেলায় কখনো যাইনি দাদা। রথের মেলা দেখছি অনেক বড় আয়োজন করে বসে। সবাই নিশ্চয়ই খুবই মজা করে রথের মেলায় গেলে। ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে রথের মেলার সৌন্দর্যতা বেশ ভালোই উপভোগ করলাম দাদা। আপনার মত আমিও কিন্তু হাওয়াই মিঠাই পছন্দ করি। অন্যরকম একটা মজাদার স্বাদ মুখে লাগে এই হাওয়াই মিঠাই গুলো খেলে। যদিও বেশিক্ষণ থাকে না মুখে দিলেই শেষ। তবে এটা অনেক মজাদার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37