You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র- #০৮

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়। এর আগে আপনার ফটোগ্রাফি পোস্ট দেখেছি বেশ কয়েকবার। পোকাটির ফটোগ্রাফি অনেক বেশি আকর্ষণীয় ছিল, যা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। আসলে এই পোকা গুলোর কালার অনেক সুন্দর হয় আর অনেক বেশি আকর্ষণীয় লাগে দেখতে। এই পোকাগুলো বেশিরভাগ জায়গায় দেখা যায়। আপনি পোকাটির অনেক সুন্দর ফটোগ্রাফি করলেন অন্যান্য ফটোগ্রাফি গুলোর সাথে। লেকের পাড়ে দেখছি ছোট বড় সবাই ফুটবল এবং ক্রিকেট খেলছে জায়গা ভাগ করে। ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আপনার এই ফটোগ্রাফিটি দেখে। অনেক খেলা হতো ছোটবেলায় ক্রিকেট আর ফুটবল। ইচ্ছে করছে তাদের সাথে গিয়ে খেলতে। রাস্তায় চলাফেরা করার সময় এরকম খেলা দেখলে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখি। আপনি পুকুরের যে ফটোগ্রাফিটি করেছেন তার এক পাশে বুঝা যাচ্ছে অনেক ময়লা আবর্জনা করে রয়েছে। পরিবেশ দূষণ হয় ময়লা আবর্জনার কারণে। আর এর ফলে মানুষের ক্ষতি ও হয় কিন্তু মানুষ এগুলো বুঝেনা‌। তুলে ধরলেন দেখে ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39