You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা রিকালেকশন ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকে আপনি জাতিস্মর ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে তুলে ধরলেন আমাদের সকলের মাঝে। এই ওয়েব সিরিজটার প্রথম পর্ব পড়া হয়েছিল। আর এতদিন অধিক আগ্রহী ছিলাম দ্বিতীয় পর্বের জন্য। ছোটবেলায় রূপকথার পরিবার এই গ্রামটিতে দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর কাজের লোকটা তাকে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ছোট্ট মেয়েটা হচ্ছে রূপকথা। তার বিভিন্ন রকম আচরণ দেখে কাজের লোকটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কারণ আগের কিছু ঘটনার সাথে এবং ব্যবহারের সাথে রূপকথার ব্যবহার অনেকটাই মিলে যাচ্ছিল। অরণীর মায়ের সাথে তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের। অরনীর মা সুতো দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে, তাই ওনার হাতে সব সময় সুতোর গুটি থাকে। সিঁড়ি দিয়ে ওপরে উঠার সময় যখন উনার হাত থেকে সুতোর গুটি পড়ে যায় তখন রূপকথা ছড়া বলতে বলতে এটা নিয়ে আসে এবং অরণীর মাকে দেয়। রূপকথা এই সব কিছু কিভাবে জানতে পারলো এর জন্য অরণীর মা অনেক বেশি কৌতুহল হয়ে পড়েছিল। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। সেজন্য অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38