You are viewing a single comment's thread from:

RE: ঠান্ডা জাতীয় সবজি ফুটি দিয়ে পাকাল মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। ঠান্ডা জাতীয় সবজি ফুটি দিয়ে পাকাল মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। ফুটি সবজিটির নাম আজকে আমি প্রথম শুনেছি। এটা দেখতে বাঙ্গি ফলের মতো তা আপনার কাছ থেকেই জানতে পারলাম। এই সবজিটা আমার কাছে খুবই নতুন মনে হয়েছে। আর পাকাল মাছের নামটাও আজকে প্রথমবার শুনলাম। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল আপনার এই রেসিপিটা দেখেই বুঝতে পারছি। ভাবছি এই মাছটা বাজার থেকে নিয়ে আসবো এবং তৈরি করার জন্য বলব বাড়িতে। আসলে এরকম ইউনিক রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে তৈরি করে খেয়ে নিতে। যাই হোক আপনার এই পোষ্টের মাধ্যমে রেসিপিটা তৈরি করার পদ্ধতি শিখে নিতে পারলাম। সত্যি দাদা অসম্ভব ভালো লাগলো আপনার করা আজকের রেসিপিটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37