আর্ট : ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 16/12 24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20241208-WA0024.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং ভালো লাগবে।

জল রং দিয়ে বিভিন্ন রকম পেইন্টিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। অনেকদিন হয়েছে জল রং দিয়ে পেইন্টিং করা হয় না। বেশ কয়েকদিন আগে একসাথে বসে বেশ কয়েকটা পেইন্টিং করে নিয়েছিলাম। আর আমি চেষ্টা করেছি কালারফুল ভাবে সুন্দর করে দক্ষতাকে কাজে লাগিয়ে আর সময় নিয়ে এই ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিংটা করার জন্য। আমি বিভিন্ন কালারের জল রং দিয়ে এই পেইন্টিংটা করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি চেষ্টা করেছি পেইন্টিংটা করার পদ্ধতি ও সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে এরকম সুন্দর পেইন্টিং করতে পারবেন। চলুন তাহলে দেখা নেওয়া যাক এই পেইন্টিংটা অঙ্কন করার পদ্ধতি।

IMG-20241208-WA0023.jpg

উপকরণ

আঁকার বোর্ড
জল রং
রঙের ব্রাশ
স্কেল

IMG-20241209-WA0002.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি নীল কালারের জল রং ব্যবহার করে দুইপাশে রং করে নিলাম। তারপরে মাঝখানের অংশে কমলা কালার করে নিলাম।

IMG_20241209_233438.jpg

ধাপ 2️⃣

তারপর কিছু অংশে সাদা কালার করে পুরোটা মিক্স করে নিলাম।

IMG20241208211203.jpg

ধাপ 3️⃣

একবার কালো কালার দিয়ে একটা ক্যান্ডেল এর কিছু অংশ এঁকে নিলাম।

IMG_20241209_233454.jpg

ধাপ 4️⃣

তারপরে অনেক সুন্দর করে আগুন অঙ্কন করে নিলাম।

IMG20241208212227.jpg

ধাপ 5️⃣

তারপরে সবুজ কালার সিলেক্ট করে অনেক সুন্দর করে একপাশে কয়েকটা পাতা এঁকে নিলাম।

IMG_20241209_233622.jpg

ধাপ 6️⃣

এরপর আরো কয়েকটা কালার দিয়ে অনেক সুন্দর করে পাতাগুলো সম্পূর্ণভাবে এঁকে নিলাম।

IMG_20241209_233641.jpg

ধাপ 7️⃣

তারপর সাদা কালার দিয়ে উপরে বেশ কিছু ফোঁটা এঁকে নিলাম সুন্দরভাবে। এভাবেই আমি এই পেইন্টিংটা করা সম্পূর্ণ করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG20241208213653.jpg

ফাইনাল আউটপুট

IMG-20241208-WA0023.jpg

IMG-20241208-WA0024.jpg

IMG-20241208-WA0025.jpg

IMG-20241208-WA0026.jpg

IMG-20241208-WA0014.jpg

IMG-20241208-WA0022.jpg

IMG-20241208-WA0013.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি ক্যান্ডেল পেইন্টিং করলেন আপনি দৃশ্যের সাথে। অনেক ভালো লেগেছে আপনার আজকে শেয়ার করা পেইন্টিং। যতই পেইন্টিং করতেছেন ততই অভিজ্ঞতা বাড়ছে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। যা দেখে মুগ্ধ হচ্ছি দিন দিন।

 2 years ago 

চেষ্টা করার কারণেই তো পারছি। মুগ্ধ হচ্ছেন শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জলরং দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। ক্রিসমাস ক্যান্ডেল টি অসম্ভব সুন্দর লাগছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং অসম্ভব সুন্দর লাগছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং অসাধারণ হয়েছে ভাইয়া। এই ধরনের পেইন্টিং গুলো দেখতেও অনেক ভালো লাগে। আর চমৎকার ভাবে পেইন্টিং এর ধাপগুলো তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

এই পেইন্টিংটা অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

জাস্ট ওয়াও ভাই আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে জল রং দিয়ে ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারোই ধারাবাহিকতায় আজকের পেইন্টিংটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তাছাড়া আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পেইন্টিং এর কালার কম্বিনেশন সুন্দর হয়েছে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

দারুণ ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং আর্ট করেছেন ভাইয়া। দারুণ হয়েছে আপনার বানানো ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং আর্ট পদ্ধতি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আর্ট পদ্ধতি। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্রিসমাস আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে পেইন্টিংটা করার চেষ্টা করেছি।

 2 years ago 

ভাইয়া অনেক দিন আগে করে রাখা পেইন্টিং শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ। পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার এই পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো সময় নিয়ে করার জন্য।

 2 years ago 

1000204874.jpg

1000204876.jpg

Screenshot_20241216_213304_SuperWalk.jpg

 2 years ago 

দারুন একটি ডাই পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার চমৎকার এই পোস্ট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে।

 2 years ago 

আসলে আপু এটা একটা আর্ট পোস্ট। আপনার মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38