কবিতা আবৃত্তি:- বৃষ্টির ধারা কভার narocky71

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 29 জুন 2024 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000131650.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি পরিবেশন করেছি। আমার কবিতা আবৃত্তি পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে কবিতা আবৃত্তি গুলো করি। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছি। আসলে এর আগে আমি কখনো কবিতা আবৃত্তি করতে চেষ্টা করিনি। হঠাৎ করে সকালে পোস্ট পড়ার সময় @shimulakter আপুর একটি কবিতা পড়লাম। কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছিল। যার কারনে সাথে সাথে আমি এই কবিতাটি আবৃত্তি করে ফেলেছি। নিজের কন্ঠও নিজের কাছে একটু খারাপ লাগলেও, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আসলে আপু খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। আমি আশা করি আপনাদের সবার কাছেও এই কবিতাটি অনেক বেশি ভালো লাগবে।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

কবিতা আবৃত্তি : বৃষ্টির ধারা
লেখা - শিমুল আক্তার


রিম ঝিম ঝিম বৃষ্টি পরে
মাঠে-ঘাটে আর খালে-বিলে
মনটা আমার নেচে উঠে
বৃষ্টির এই মিষ্টি সুরে।

মনটা আজ উদাসী হাওয়ায়
ভেসে বেড়ায় দূর নীলিমায়
টাপুর-টুপুর বৃষ্টির সুর
মনটা আজ করে যে ব্যাকুল।

প্রকৃতি আজ সতেজ হলো
রিমঝিম এই বৃষ্টির ধারায়
প্রকৃতি আজ সেজেছে দারুন
সতেজ এক সবুজ মায়ায়।

বৃষ্টির ফোঁটা লাগলো যখন
আবেগী হলো মনটা আমার
হারিয়ে যেতে নেই বাঁধা আজ
রিমঝিম এই বৃষ্টির ধারায়।

চঞ্চল এ মন শীতল হলো
বৃষ্টির এই পরশ পেয়ে
উত্তপ্ত মন সিক্ত হলো
বর্ষণমূখর এই বারিধারায়।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago (edited)

বাহ, দারুণ উপভোগ করলাম আপনার কবিতা আবৃত্তি ভাই, শুভেচ্ছা রইল আপনার জন্য ।

তাছাড়া আবৃত্তি বানানের প্রতি যত্নশীল হওয়া দরকার।

ধন্যবাদ।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্যটি। আসলে আমি মনে করছি আবৃত্তি বানানটি ঐরকম হবে। তার জন্য সব জায়গায় একইটা ব্যবহার করেছি। আমি ঠিক করে নিয়েছি। মন্তব্যটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতা আবৃত্তি শুনলাম নিজের লেখা।বেশ ভালো লাগলো।আপনার কন্ঠে গান শুনেছি তবে আজ মনে হয় প্রথম শুনলাম কবিতা আবৃত্তি। আপনি সাউন্ড আর একটু কম দিয়ে আবৃত্তি করবেন।এতে করে কবিতাটি ভালো ভাবে শোনা যাবে।এম্নিতে ঠিক আছে।আপনার কন্ঠে নিজের লেখা কবিতাটি শুনে দারুন লেগেছে আমার।আর কাকতালীয় ভাবে আজ আমার জন্মদিন। তাই ভালো লাগাটা একটু বেশীই ছিল।ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। ভালো থাকবেন।😊

 2 years ago 

এই প্রথম এডিট করছি এজন্য একটু ভুল হয়েছে। আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে সাউন্ড কমিয়ে দিব।

 2 years ago 

বাহ্ শিমুল আক্তার আপু কবিতা আপনি খুব সুন্দর করে আবৃত্তি করলেন ভাইয়া।আপনার মন খারাপ থাকলে বা একা থাকলে আপনি কবিতা আবৃত্তি করেন জেনে ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কি আর করব নিজে নিজে চেষ্টা করি। কন্ঠ খুব খারাপের জন্য রেকর্ড করতে ইচ্ছে করেনা।

 2 years ago 

শিমুল আক্তার আপুর এই কবিতাটা আমি পড়েছিলাম। সত্যিই অসাধারণ লিখেছেন উনি। আজকে আপনি ওনার এই কবিতাটা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগলো কবিতাটা শুনে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কবিতাটি আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনার কাছে @shimulakter আপুর এই কবিতা এতটাই ভালো লেগেছে যে অবশেষে আবৃত্তি করে নিলেন দেখে খুব ভালো লাগলো। আপনার কণ্ঠে গান ও গজল শুনেছি কিন্তু এই প্রথম কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আপনি কিন্তু গানের পাশাপাশি বেশ ভালো আবৃত্তিও করতে পারেন। আপুর কবিতাটা খুব সুন্দর ছিল আর আপনার আবৃত্তির জন্য আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি ভালো গান গাইতে পারি না । আমার কন্ঠের অবস্থা খুবই খারাপ।

 2 years ago 

শিমুল আক্তার আপুর লেখা বৃষ্টির ধারা কবিতাটি আবৃত্তি করেছেন শুনে বেশ ভালো লাগলো ভাই। আপনার কবিতা আবৃত্তি বেশ দারুন হয়েছে। আপনার মিষ্টি কন্ঠে এত সুন্দর কবিতা আবৃতি শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago (edited)

আপুর কবিতা আমার নিজের অনেক ভালো লেগেছিল তাই আবৃত্তি করেছি।

 2 years ago 

খুবই ভালো লাগলো ভাই আপনার আবৃত্তি করার শিমুল আপুর কবিতা। কবিতাটা কিন্তু সেই রকম দারুন ছিল। অনেক অনেক ভালো লেগেছে এমন সুন্দর কবিতা আবৃত্তি করতে দেখে। আসলে কবিতা আবৃত্তি করা গান কভার করার মধ্যে অন্যরকম প্রশান্তি পাওয়া যায়।

 2 years ago 

এই প্রথম আমি কবিতা আবৃত্তি করেছি। আপনার প্রশংসা শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি তো দেখছি দিন দিন অনেক ক্রিয়েটিভ হয়ে যাচ্ছেন। সবদিকে পারদর্শী হলে খুব ভালো হয় বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনি কবিতা আবৃত্তি শেয়ার করলেন। বৃষ্টির ধারা এত সুন্দর কবিতাটি আপনি আমাদের সাথে আবৃত্তি করে শেয়ার করলেন। অসাধারণ কবিতা আবৃত্তি করলেন আপনি।

 2 years ago 

অনেক চেষ্টা করতেছি ক্রিয়েটিভ হওয়ার জন্য। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি শিমুল আপুর লেখা কবিতাটি আবৃত্তি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমি আপুর পোস্টটি পড়েছিলাম।উনি খুবই সুন্দরভাবে কবিতাটি লিখেছিলেন।আপনি বেশ সুন্দরভাবে গুছিয়ে কবিতাটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও চেষ্টা করেছি সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য। আপনার মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি ঝিরিঝিরি বৃষ্টি দেখলে যেন আমার মনটাও নেচে উঠে হা হা। শিমুল আক্তার আপু বৃষ্টি নিয়ে কবিতা টা দারুণ লিখেছে। মনে হচ্ছে একেবারে আমার অনূভুতি টা তুলে ধরেছে। এবং আপনি আবৃত্তি টাও বেশ চমৎকার করেছেন ভাই। অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ এতো সুন্দর বৃষ্টি নিয়ে লেখা কবিতা টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

আপনার প্রশংসা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই। অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38