আমার স্বরচিত কবিতা --💭💭 " বৃষ্টির ধারা " 💭💭
সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।
আমার স্বরচিত কবিতাঃ
কানভা দিয়ে বানানো
বন্ধুরা,আজ একটি কবিতা শেয়ার করতে চলে এলাম।প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে কবিতা লিখতে।কবিতা পড়তে আর লিখতে দুটোই ভীষণ ভালো লাগে আমার।তাইতো সপ্তাহে একটি কবিতা আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আগে কখনও কবিতা লিখবো এমনটা ভাবতেও পারিনি।তবে এখন কবিতা লেখার জন্য সময় বের করে বসি।যদিও আয়োজন করে কবিতা লিখতে বসে আমি একটি লাইন ও আমি লিখতে পারিনা।এটা আমি অনেকবার দেখছি।যাই হোক কবিতা লেখা সহজ কাজ নয়।কবিতা লিখতে হলে বিষয়, ছন্দ, অনুভূতির মিলন থাকতে হয়।আর আমি কেমন যেনো কবিতা লিখতে বসলে ছন্দ ছাড়া একদমই লিখতে পারিনা।অর্থাৎ আমার লেখা কবিতার মাঝে ছন্দ থাকতেই হবে।আর আমি সব সময় সহজ-সরল ভাষায় কবিতা লিখতে ভীষণ পছন্দ করি।
এখানে এসে বড় দাদা,ছোট দাদা এবং হাফিজ ভাইয়ার কবিতাগুলো পড়ে কবিতা লেখার প্রতি আগ্রহী হয়ে উঠি।আর বন্ধুরা আপনাদের অনুপ্রেরণা পেয়ে যেনো আমার আগ্রহ দিনে দিনে বেড়েই চলেছে।আপনাদের উৎসাহ-উদ্দীপনায় নতুন নতুন অনুভূতির কবিতা আমি লিখে চলেছি প্রতিনিয়ত। আমার আজকের কবিতার নাম ** বৃষ্টির ধারা**। আমি আজকের এই কবিতাটি বৃষ্টি মূখর দিনের চমৎকার অনুভূতি নিয়ে লিখেছি।
দীর্ঘ বেশ কিছুদিন খুব তাপদাহের পর বৃষ্টি হলো। বৃষ্টিতে শহরটা যেনো শীতলতা খুঁজে পেলো।মানুষের মধ্যে চলে এলো স্বস্তি। মনে এলো আনন্দের জোয়ার।সেই জোয়ারে ভেসে গিয়ে আমি আজকের এই কবিতাটি লিখে নিলাম।প্রকৃতি সজীবতা ফিরে পেলো।মাঠ-ঘাট,খাল-বিল বৃষ্টির সাথে ছন্দ মিলিয়ে চললো।বৃষ্টির টাপুর-টুপুর শব্দে মনটা চঞ্চল হয়ে উঠলো।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
চলুন কবিতাটি আবৃত্তি করে আসি---
কবিতার নাম - বৃষ্টির ধারা
লেখা - শিমুল আক্তার
রিম ঝিম ঝিম বৃষ্টি পরে
মাঠে-ঘাটে আর খালে-বিলে
মনটা আমার নেচে উঠে
বৃষ্টির এই মিষ্টি সুরে।
মনটা আজ উদাসী হাওয়ায়
ভেসে বেড়ায় দূর নীলিমায়
টাপুর-টুপুর বৃষ্টির সুর
মনটা আজ করে যে ব্যাকুল।
প্রকৃতি আজ সতেজ হলো
রিমঝিম এই বৃষ্টির ধারায়
প্রকৃতি আজ সেজেছে দারুন
সতেজ এক সবুজ মায়ায়।
বৃষ্টির ফোঁটা লাগলো যখন
আবেগী হলো মনটা আমার
হারিয়ে যেতে নেই বাঁধা আজ
রিমঝিম এই বৃষ্টির ধারায়।
চঞ্চল এ মন শীতল হলো
বৃষ্টির এই পরশ পেয়ে
উত্তপ্ত মন সিক্ত হলো
বর্ষণমূখর এই বারিধারায়।
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনার কবিতা পড়তে এবং লিখতে ভালো লাগে এবং প্রতি সপ্তাহে একটি করে কবিতা আমাদের মাঝে শেয়ার করেন জেনে অনেক ভালো লাগলো আপু। আমার কাছে তো কবিতা লিখতে খুবই কঠিন লাগে। আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন এটা পড়ে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। বৃষ্টির ধারা কবিতাটির লাইন গুলো দারুন ভাবে লিখেছেন।
চমৎকার মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।
দাদা এবং হাফিজ ভাই দুজনে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং ক্যারেক্টারের মানুষ। আপনি উনাদের দুজনের কথা ভেবে এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুনে সত্যি অনেক ভালো লাগলো। যাক অবশেষে বৃষ্টি এসে আমাদের পৃথিবী ঠান্ডা করে দিয়ে গেল।
ধন্যবাদ জানাচ্ছি।
আপু আপনি সত্যি দারুন কবিতা লেখেন। আপনার কবিতাটি পড়ে মন ভরে গেল। সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনার কবিতার প্রথম চারটি চরণ খুবই ভালো লাগলো। রিমঝিম বৃষ্টি খালি বলে পড়ে সেই সাথে মনটা মিষ্টি হয়ে যায় সত্যি একদম কবিতার মধ্যে সত্য একটি অনুভূতি প্রকাশ পেয়েছে। কবিতাটি পড়ে তো সেই ভালো লাগলো। আরে বৃষ্টির পড়ার এই মুহূর্তটা নিয়ে খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
চমৎকার একটি মন্তব্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
বৃষ্টিময় দিনের স্মৃতি কতই না সুন্দর সেই দিনগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ছোট্টবেলা বৃষ্টির ফোট পড়ার সাথে সাথেই ফুটবল নিয়ে ছুটে যেতাম মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকতাম। তাছাড়া বিভিন্ন ধরনের আড্ডা এবং খাওয়া দাওয়া দারুণভাবে বৃষ্টিময় দিনগুলো পার করতাম। সেই দিনগুলো হারিয়ে গিয়েছে আপনার কবিতা সেই দিনের কথায় প্রকাশ করে।
ধন্যবাদ জানাচ্ছি।
আপু বরাবরই আপনি বেশ সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আজ তো দেখছি বৃষ্টি কে ছাড়লেন না। বৃষ্টি কে নিয়ে যে আপনি এমন দারুন করে কবিতা লিখবেন সেটা আমি ভেবে ছিলাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বৃষ্টি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। আসলে অনেকদিন পর বৃষ্টি হলে মন অনেক বেশি চঞ্চল হয়ে যায়। আপনার কবিতার লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার এই কবিতাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আপু। মাঝে মাঝে এ ধরনের কবিতা আবৃত্তি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করবো এই কবিতাটি আবৃতি করার জন্য। এ যাবৎ আমি কখনো কবিতা আবৃত্তি করি নাই। আপনার এই কবিতাটি সময় পেলে অবশ্যই আবৃতি করব। খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।
মন্তব্যটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাইরে অতিরিক্ত গরম সাথে মেঘলা আবহাওয়া ।আপনার পোস্টটি পড়ে বৃষ্টির কথা মনে পড়ছিল আপু।কবিতার লাইনগুলোর মতো হঠাৎ যদি বৃষ্টির দেখা পেতাম।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
দারুন একটি কবিতা লিখেছেন আপু। যখন রিমঝিম বৃষ্টি পড়ে খালে,বিলে,মাঠে, ঘাটে তখন আমাদের মনটাও নেচে উঠে বৃষ্টির মিষ্টি সুরে। বেশ সুন্দরভাবে কবিতার লাইনগুলো গুছিয়ে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।